Monday, June 8, 2026

প্রয়াত হলেন বাম সরকারের প্রাক্তন মন্ত্রী  নারায়ণ বিশ্বাস

Date:

Share post:

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী নারায়ণ বিশ্বাস। তিনি সিপিএমের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদকও ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। আজ, মঙ্গলবার তিনি এসএসকেএম হাসপাতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই তিনি লিভারের অসুখে ভুগছিলেন।

সিপিএম সূত্রে জানা গিয়েছে, কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে সত্তরের দশকের গোড়ায় সিপিএমের দলীয় সদস্যপদ পেয়েছিলেন নারায়ণ। ১৯৯৩-১৯৯৮ পর্যন্ত দক্ষিণ দিনাজপুরের জেলা সভাধিপতি ছিলেন তিনি। তারপর তিনি বিধায়ক হন। ২০০১-২০১১ বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। বর্তমানে তিনি দলের রাজ্য কমিটির সদস্য ছিলেন।

জানা গিয়েছে, আজ দুপুরে প্রয়াত নারায়ণ বিশ্বাসের দেহ প্রথমে আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হবে। তারপর সড়কপথে দেহ নিয়ে যাওয়া হবে বালুরঘাটে। আগামিকাল, বুধবার সিপিএমের জেলা দফতর ও গঙ্গারামপুরের দলীয় কার্যালয় হয়ে সকাল ১১টায় মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রাক্তন মন্ত্রীর দেহ দান করা হবে।

 

 

Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...