Saturday, March 28, 2026

অ.সুস্থ মদন মিত্র, SSKM হাসপাতালে ভর্তি তৃণমূল বিধায়ক

Date:

Share post:

অসুস্থ তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। সোমবার সন্ধেয় আচমকাই অসুস্থ হয়ে পড়েন কামারহাটির তৃণমূল বিধায়ক। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে ভর্তি করা হল এসএসকেএম হাসপাতালে। সূত্রের খবর, চিকিৎসকরা তাঁকে ভর্তি করে নেন। উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন তিনি।

জানা গিয়েছে, এদিন রাতের দিকে বুকে ব্যথা ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেয় তাঁর। অপেক্ষা না করে তৎক্ষণাৎ মদনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শারীরিক অবস্থা পর্যালোচনা করেন। অবস্থা বুঝে দেরি না করে তাঁকে হাসপাতালে ভর্তি করে নেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকরা মদন মিত্রকে পরীক্ষা করে জানান তাঁর বুকে ঠান্ডা লেগে সর্দি জমেছে। চিকিৎসকরা জানিয়েছেন, বিপদের কোনও আশঙ্কা নেই। শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তাঁর শারীরিক কিছু পরীক্ষা করার প্রয়োজন আছে। তাই উডবার্ন ওয়ার্ডের ২০৬ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। কবে ছাড়া পাবেন তৃণমূল বিধায়ক, তা এখনই কিছু জানাননি চিকিৎসকরা।

আরও পড়ুন- ফের বাংলার মুকুটে সেরার পালক, দেশে নিরাপদতম শহর কলকাতা: NCRB-র রিপোর্ট

Related articles

ভবানীপুরে বিজেপি প্রার্থীর ‘বেআইনি’ দলীয় শিবির! কমিশনে নালিশ তৃণমূলের

নন্দীগ্রামে পায়ের তলার মাটি শক্ত নয়, বুঝে পূর্ব মেদিনীপুর থেকে উজিয়ে কলকাতার ভবনীপুরে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী (Shubhendu...

প্রয়াত ‘মোহনবাগান দিদা’: ক্লাব তাবুতে চোখের জলে শেষ শ্রদ্ধা

বয়সের ভারে শরীর নুইলেও প্রাণের ক্লাব গোল করলেই যে মানুষটির মুখে চওড়া হাসি ফুটত, সেই ‘মোহনবাগান দিদা’ আর...

কর্মের রাজনীতিতে ফের জিতবে তৃণমূল: লাভপুরের সভা থেকে বিজেপিকে সরাসরি নিশানা অভিষেকের

কর্মের রাজনীতি করেই জিতবে তৃণমূল। প্রভু রামের জন্মভূমিতে বিজেপি হেরেছে। ওরা শুধু ধর্মের রাজনীতি করে। আর তৃণমূল করে...

অনুপ্রবেশ থেকে এসআইআর – পাল্টা চার্জশিট: শাহকে ধুইয়ে দিল তৃণমূল

বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে তত বিজেপির পরিযায়ী নেতাদের বাংলায় যাতায়াত বেড়ে চলবে, এটাই যেন দস্তুর। রাজ্যের...