Friday, April 3, 2026

Michaung Update: বৃষ্টি বিপ.র্যস্ত চেন্নাই, বন্ধ স্কুল-কলেজ বিমানবন্দর

Date:

Share post:

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম'(Michaung)। আজ দুপুরেই ল্যান্ডফল হওয়ার কথা জানিয়েছে মৌসম ভবন (IMD)। সোমবার থেকেই বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই সহ উপকূলবর্তী আরও ৭ জেলা। ইতিমধ্যেই স্কুল কলেজ, সরকারি দফতর বন্ধ রাখার পাশাপাশি আজ সকাল ন’টা পর্যন্ত বিমানবন্দরের সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। সারারাত অঝোরে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট দেখা গেছে তামিলনাড়ুর বিভিন্ন প্রান্তে। চেন্নাই পুলিশ (Chennai Police) সূত্রে খবর, সোমবার মধ্যরাত পর্যন্ত ভারী বৃষ্টিতে শহরে পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। উপকূলবর্তী এলাকায় পাঁচ হাজার ত্রাণ শিবির খোলা হয়েছে। মুখ্যমন্ত্রী এমকে স্টালিন (MK Stalin) পরিস্থিতির উপর নজর রাখছেন।

হাওয়া অফিস বলছে দুপুরেই দক্ষিণ অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম এবং নেল্লোরের মাঝখান দিয়ে স্থলভাগে আছড়ে পড়বে ‘মিগজাউম’। সেই সময় ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় প্রায় ১১০ কিলোমিটারের কাছাকাছি। দক্ষিণ ভারতের এই ঝড়ের বিক্ষিপ্ত প্রভাব পড়বে বাংলায়। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল কলকাতা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে। ৭ তারিখও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...