Friday, April 3, 2026

সুজয়কৃষ্ণর কণ্ঠস্বরের পরীক্ষা জোকা ইএসআই হাসপাতালে করতে এসএসকেএম-কে চিঠি ইডির

Date:

Share post:

সুজয়কৃষ্ণ ভদ্রকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এসএসকেএম-কে চিঠি দিল ইডি। হাসপাতালের সুপার জানিয়েছেন, সুজয়কৃষ্ণ ভদ্রকে যে ইডি নিয়ে যেতে চাইছে, প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে। এসএসকেএম-এর কাছে যা নথি চাওয়া হয়েছিল, তাও পাঠিয়ে দেওয়া হয়েছে। সুজয়কৃষ্ণ ভদ্রের স্থানান্তরের জন্য নথি সংক্রান্ত প্রক্রিয়াও ইতিমধ্যে সম্পূর্ণ।আসলে জোকা ইএসআই হাসপাতালে তাঁর কন্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে চায় ইডি। সেক্ষেত্রে আর কোনও বাধা রইল না।

নিয়োগ মামলায় গ্রেফতার করা হয়েছিল সুজয়কৃষ্ণ ভদ্রকে। তারপরই বুকে ব্যথা অনুভব করেন তিনি। তাঁর বাইপাস সার্জারিও হয়। তারপর ফের বুকে ব্যথা হওয়ায়, এরপর থেকে দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু এই মামলায় এখন সুজয়কৃষ্ণর কন্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে চায় ইডি। কারণ তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী ইডি-র দাবি, রাহুল বেরা নামে তাঁর ঘনিষ্ঠ এক সিভিক ভলান্টিয়রকে মোবাইল থেকে তথ্য মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন সুজয়কৃষ্ণ। মোবাইলে পাওয়া সেই কন্ঠস্বরের সঙ্গে সুজয়কৃষ্ণর কন্ঠস্বর মিলিয়ে দেখতে চায় ইডি।

ইডি চায় রাজ্য নয়, কেন্দ্রীয় সরকারি হাসপাতালেই সুজয়কৃষ্ণর কন্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে। এর আগে একাধিকবার সুজয় ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে গিয়েও এসএসকেএম হাসপাতাল থেকে খালি হাতেই ফিরতে হয়েছে ইডির তদন্তকারী অফিসারদের। এই পরিস্থিতিতে ইডির তরফে আবেদন জানানো হয় আদালতে। কিন্তু আদালতের হস্তক্ষেপে একটি নির্দিষ্ট রূপরেখা ঠিক করতে তৈরি করা হয় মেডিক্যাল বোর্ড। কার্ডিওলজি, নিউরোলজি, ইএনটি’র চিকিৎসককে নিয়ে বোর্ড গঠন করা হয়।

Related articles

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...