Tuesday, June 23, 2026

মননে মৃণাল, স্মরণে দেব আনন্দ- শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি জানাল KIFF 2023

Date:

Share post:

২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (29th KIFF) শুরুতেই জমজমাট নন্দন- রবীন্দ্রসদন চত্বর। বৃষ্টি ভেজা বিকেলে সিনেমা দেখার লম্বা লাইন। তারকা থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই উৎসবের আনন্দে মাতোয়ারা। কেউ সেলফি তুলতে ব্যস্ত, কেউ আবার সিনেমা শুরুর আগেই ফ্রি পাসের খোঁজ নিতে ছুটে গেলেন টিকিট কাউন্টারে। দুপুরেই গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় দেব আনন্দকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। বলিউডের এভারগ্রিন রোম্যান্টিক হিরোর দুষ্প্রাপ্য কিছু ছবির দেখা মিলল এখানে। ডিসপ্লে জুড়ে একের পর দেব আনন্দ হিটস বাজছে।

বিকেলে নন্দনে কালজয়ী মৃণাল সেনের সৃষ্টি নিয়ে বিশেষ এগজিবিশন দেখতে বিদেশ থেকেও ছুটে এসেছেন সিনে প্রেমীরা। এমন মুহূর্তের সাক্ষী থাকাটাও যে একটা বড় পাওনা সেটাই বললেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick),মমতা শঙ্কর (Mamata Shankar),গৌতম ঘোষ, অঞ্জন দত্তরা। মৃণাল সেনের (Mrinal Sen) ব্যক্তিগত জীবন থেকে কর্মজগত – এই সবটাই রিসার্চ করতে গিয়ে জীবনের আসল শিক্ষা পেলাম, বলছেন পরিচালক সুদেষ্ণা রায় (Sudeshna Roy)।

KIFF মানেই সেখানে সিনেমা দেখার আলাদা উন্মাদনা থাকবে, মুহূর্তদের মুঠোফোনে বন্দি করার হুড়োহুড়ি চলবে। এবছরের সিনে উৎসব (Film Fest)সেই সব কিছু নিয়েই হাজির হয়েছে। কিন্তু সন্ধ্যায় হালকা বৃষ্টি সাময়িক ভাবে মন খারাপ করে দিল বিনোদনপ্রেমীদের। সন্ধ্যায় সিনে আড্ডা একতারা মুক্ত মঞ্চে। গতবছরের মতো এবারেও প্রতি দিন সন্ধ্যা ৬ টায় সিনেমার সঙ্গে জড়িয়ে থাকা নানা বিষয় নিয়ে খোলামেলা আড্ডায় থাকবেন টলিউড শিল্পীরা। আজকের বিষয়- বাংলা সিনেমায় পাশ্চাত্যের প্রভাব। অনুষ্ঠান সঞ্চালনায় কৌশিক সেন, অংশগ্রহণে সৃজিত মুখোপাধ্যায়, প্রভাত রায়, অরিন্দম শীল, মৈনাক ভৌমিক, হরনাথ চক্রবর্তী। রাত যত বাড়ছে ততই ভিড় বাড়ছে। অফিস ফেরত দাদা থেকে দিদি বা প্রেমিক যুগল একবার পা রাখতে চাইছেন উৎসব প্রাঙ্গণে। আগামী ১২ তারিখ পর্যন্ত কলকাতা যেন বিনোদন নগরী।


Related articles

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...