Saturday, March 28, 2026

মিগজাউমের দা.পটে বানভাসি চেন্নাই! নৌকা নামিয়ে উদ্ধার করতে হল আমির খানকে

Date:

Share post:

ঘূর্ণিঝড় মিগজাউমের দাপটে লন্ডভন্ড তামিলনাড়ু, অন্ধ্রের উপকূল এলাকা। কার্যত বানভাসি চেন্নাই-সহ তামিলনাড়ুর ৭ জেলা। এই দুর্যোগের মাঝে আটকে পড়লেন বলিউড তারকা আমির খানও। চেন্নাইয়ে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখানেই বানভাসি শহরে আটকে পড়েন আমির। শেষ পর্যন্ত নৌকা নামিয়ে উদ্ধার করতে হয় তাঁকে। নৌকায় চেপেই নিরাপদ জায়গায় পৌঁছন অভিনেতা। আমিরের সঙ্গে একই নৌকায় ছিলেন তামিল তারকা বিষ্ণু বিশাল। তিনিই সমাজমাধ্যমে শেয়ার করেছেন ছবি। জানিয়েছেন, প্রতিকূল পরিস্থিতিতে আমাদের সাহায্য করার জন্য উদ্ধারকারীদের ধন্যবাদ। তামিলনাড়ু সরকার খুব ভাল কাজ করছে।

এদিকে পূর্বাভাস অনুসারেই মঙ্গলবার দুপুর ১টা নাগাদ শুরু হয়ে যায় ঘূর্ণিঝড় মিগজাউমের ল্যান্ডফল প্রক্রিয়া। দক্ষিণ অন্ধ্র উপকূলের বাপাটলা এলাকার স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। ল্যান্ডফলের সময় এর গতি ছিল ৯০-১০০ কিমি প্রতি ঘণ্টা। ঝোড়ো হাওয়ার গতি কোথাও কোথাও ঘণ্টায় ১১০ কিলোমিটারে পৌঁছে যায়।

আইএমডি-র দেওয়া তথ্য অনুসারে প্রায় ৩ ঘণ্টা তাণ্ডব জারি থাকে মিগজাউমের। বাপাটলা উপকূল এলাকায় ঘূর্ণিঝড়ের তাণ্ডব জারি থাকে ঘণ্টা দুয়েক। অন্ধ্রের ৮ জেলায় সতর্কতা জারি রয়েছে। এর মধ্যে রয়েছে তিরুপতি, নেল্লোর, প্রকাশম, বাপাটলা, কৃষ্ণা, পশ্চিম গোদাবরী, কাকিনাড়া, কোনাসীমা। উপকূল থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছে। পুদুচেরির উপকূলবর্তী এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা। ইতিমধ্যেই চেন্নাইয়ে দুর্যোগে ১২ জনের মৃত্যু হয়েছে। জলমগ্ন শহরের বহু এলাকা। বুধবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে।

আরও পড়ুন- ন্যাশনাল সা.ইবার ক্রা.ইম রিপোর্টিং পোর্টালে কত অ.ভিযোগ জমা পড়েছে? মালা রায়ের প্রশ্নের জবাবে জানাল কেন্দ্র

Related articles

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...

বাঙালি-বিদ্বেষে সমর্থকদের মার: জামসেদপুরে এবার মোহন-সমর্থকদের বিশেষ ব্যবস্থা

এক বছর আগে সেই মোহনবাগানের খেলা জামসেদপুরের মাঠে। মাঠের উত্তাপ যখন পৌঁছে গিয়েছিল গ্যালারিতে, তখন তার শিকার হয়েছিলেন...

লাভপুরে সভা সেরে সতীপীঠে অভিষেক, ফুল্লরা মন্দিরে পুজোতে ভক্তদের ঢল

বীরভূমের লাভপুরে নির্বাচনী জনসভা শেষ করেই সরাসরি সতীপীঠে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

দ্বিতীয় শীতলকুচির ছক? আধাসেনার ক্ষমতা বৃদ্ধি ও SIR-এর প্রতিবাদে বিক্ষোভ বাংলা পক্ষের 

রাজ্যের লক্ষ লক্ষ বৈধ বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত এবং নির্বাচন প্রক্রিয়ায় আধাসেনার অবাধ ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদে কলকাতার...