Saturday, April 4, 2026

যাদবপুরে ছাত্রমৃত্যু: ৩২ জন অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কড়া শা.স্তির সুপারিশ অ্যান্টি ব়্যা.গিং কমিটির

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে প্রথম বর্ষের ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছিল গোটা রাজ্য। তদন্তে স্পষ্ট, ওই পড়ুয়ার মৃত্যুর জন্য দায়ী র‍্যাগিং। এই ঘটনার পিছনে কিছু প্রাক্তনী ও বর্তমান ছাত্রের দিকে সরাসরি অভিযোগের আঙুল উঠেছিল। পুলিশ প্রশাসনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কড়া ব্যবস্থা নিয়েছিল।

এবার বিশ্ববিদ্যালয়ের ৩২ জন পড়ুয়ার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করল বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং কমিটি। দ্রুত শাস্তির সুপারিশ করা হয়েছে কমিটির তরফে।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, অরিত্র মজুমদার ওরফে আলুকে ৬ মাসের জন্য সাসপেন্ড করার সুপারিশ করেছে অ্যান্টি র‌্যাগিং কমিটি। একই সঙ্গে কলেজের আরও এক পড়ুয়া রুদ্র চট্টোপাধ্যায়কে এক মাসের জন্য সাসপেন্ড করার সুপারিশ করেছে কমিটি।

কলেজের পাঁচ জন ছাত্রকে হস্টেল থেকে বহিষ্কার ও চার সেমেস্টারের জন্য সাসপেন্ড করার সুপারিশ করেছে অ্যান্টি র‍্যাগিং কমিটি। একইসঙ্গে কলেজের আরও ২৫ জন পড়ুয়াকে একটি সেমেস্টারের জন্য সাসপেন্ড ও হস্টেল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে কমিটি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...