Tuesday, June 23, 2026

সুখদেব সিং গোগামেদিকে খু.নের জেরে অ.শান্ত মরুরাজ্য! ১২ ঘণ্টা বনধের ডাক করনি সেনার

Date:

Share post:

দিনকয়েক আগেই পালাবদল হয়েছে রাজস্থানে (Rajasthan)। এখনও পর্যন্ত সরকার গঠন করতে পারেনি বিজেপি (BJP)। আর তার মধ্যেই ঘটে গেল হাড়হিম করা ঘটনা। মঙ্গলবার সোজা বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় রাষ্ট্রীয় রাজপুত করনি সেনা প্রধান (Karni Sena Chief) সুখদেব সিং গোগামেদিকে (Sukhdev Singh Gogamedi)। খবর সামনে আসতেই বিক্ষোভের আগুন জ্বলছে মরুরাজ্য রাজস্থানে। দুর্ঘটনার জেরে বুধবার ১২ ঘণ্টা রাজস্থান বনধের ডাক দিয়েছে করনি সেনা। বনধে সমর্থন জানিয়েছে অন্যান্য সম্প্রদায়ও। এদিকে রাষ্ট্রীয় রাজপুত করনি সেনার তরফে জানানো হয়েছে, গোগোমেদির খুনের তদন্তের দাবিতেই এদিন রাজস্থান জুড়ে বনধের ডাক দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাজস্থানের জয়পুরে কারনি সেনার প্রধানের বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে খুন করে চার সশস্ত্র দুষ্কৃতী। ইতিমধ্যেই খুনের দায় স্বীকার করে নিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। সূত্রের খবর, কিছুদিন আগেই করনি সেনার প্রধান সুখদেব সিং গোগামেদিকে খুনের হুমকি দিয়েছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের সদস্য সম্পত নেহরা। এরপর পুলিশের কাছে অভিযোগও আনান গোগামেদি। এরপরই মঙ্গলবার ঘটে গেল ভয়ঙ্কর হত্যালীলা। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নিহত নেতার সামনে বসে রয়েছে কয়েক জন দুষ্কৃতী। গোগামেদি যখন নিজের ফোন দেখতে ব্যস্ত, সেই সময় হঠাৎই উঠে দাঁড়িয়ে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা।

পুলিশের তরফে জানানো হয়েছে, গোগামেদিকে লক্ষ্য করে মোট ৫টি গুলি চালানো হয়। করনি সেনার নরমপন্থী গোষ্ঠীর নেতা হিসাবে পরিচিত ছিলেন গোগামেদি। এদিকে মঙ্গলবার খুনের খবর সামনে আসতেই জয়পুরে পথে নেমে বিক্ষোভ দেখায় করনি সেনার সমর্থকরা।

 

 

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...