Tuesday, June 9, 2026

দেশের ২৫ রাজ্যের ভূগর্ভস্থ জলে আর্সেনিক, বলছে কেন্দ্রীয় রিপোর্ট

Date:

Share post:

জল নয়, বিষ পান করছেন দেশবাসী। কেন্দ্রের রিপোর্ট বলছে, দেশের ২৫ টি রাজ্যের ২৩০ টি জেলায় ভূগর্ভস্থ জলে মিলেছে আর্সেনিকের হদিশ। শুধু তাই নয় ২৭ রাজ্যের ৪৬৯ টি জেলার ভূগর্ভস্থ জলে মিলেছে বিষাক্ত ফ্লোরাইডের অস্তিত্ব। সম্প্রতি রাজ্যসভাতে এমনই তথ্য পেশ করেছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী বিশ্বশ্বর টুডু। সংসদে মন্ত্রী জানিয়েছেন, সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডের(CGWB) রিপোর্টে ভূগর্ভস্থ জলে আর্সেনিক এবং ফ্লোরাইডের উপস্থিতির কথা জানা গিয়েছে। তবে বিষয়টি পুরোপুরি প্রাকৃতিক(জিওজেনিক)। বহু বছর ধরে একইভাবে রয়েছে। কোনও বিশেষ বদল দেখা যায়নি।

জলশক্তির আওতাধীন সিজিডব্লিউবি, ভৌমজলের গুণাগুণ পরীক্ষার বিষয়টি দেখাশোনা করে। তারাই মূলত পর্যালোচনা করে, জল কতটা বিষাক্ত। ফ্লোরাইড কিংবা আর্সেনিকের মাত্রা কতটা কমল-বাড়ল প্রভৃতি। তবে সময়ে সময়ে বিভিন্ন সমীক্ষার জন‌্য অন‌্যান‌্য সংস্থা-সংগঠনের সঙ্গে যৌথভাবেও কাজ করে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট‌্যান্ডার্ডস-এর অনুমোদিত মাত্রার তুলনায় অনেক বেশি পরিমাণে ফ্লোরাইড, আর্সেনিকের অস্তিত্ব পাওয়া গিয়েছে দেশের অধিকাংশ রাজ্যের ভূগর্ভস্থ জলে। ফলে এ কথা দিনের আলোর মতো স্পষ্ট যে, সেই জল কোনওভাবেই পানযোগ‌্য নয়।

এর আগে ন‌্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজির সঙ্গে যৌথভাবে CGWB একটি সমীক্ষা রিপোর্ট ২০১০ সালে প্রকাশ্যে এনেছিল। সম্প্রতি জিওলজিক‌্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (জিএসআই) সঙ্গে সিজিডব্লিউবি একটি মউ স্বাক্ষর করে, ভৌমজলের পর্যালোচনা সংক্রান্ত। অর্থাৎ জলে কতটা পরিমাণে আর্সেনিক বা ফ্লোরাইড আছে, তাদের পরিমাণ কমেছে না বেড়েছে- তা পরিমাপ করার। আটটি রাজ্যের দিকে বিশেষ নজর ছিল। যেমন পাঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার এবং অসম।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...