Sunday, June 21, 2026

ঝালদা পুরসভায় আস্থা ভোট নিয়ে ডিভিশন বেঞ্চে খা*রিজ অমৃতা সিনহার নির্দেশ

Date:

Share post:

৮ ডিসেম্বর আস্থা ভোট হচ্ছে না ঝালদা পুরসভায়। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ খারিজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। পদ্ধতি মেনে চেয়ারম্যান সরানোর প্রক্রিয়া করতে পরামর্শ বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায় ডিভিশন বেঞ্চের। এর আগে গত বৃহস্পতিবার ৮ ডিসেম্বরের মধ্যে ঝালদায় আস্থা ভোটের নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। তাঁর নির্দেশ ছিল, জেলাশাসকের উপস্থিতিতে আস্থা ভোট করতে হবে। ১২ ডিসেম্বরের মধ্যে সেই আস্থা ভোটের রিপোর্ট আদালতে দিতে হবে। তার মাঝে পুরসভা যেমন চলছে, তেমনই চলবে। এদিন সেই নির্দেশের উপরই স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।

প্রসঙ্গত, ঝালদা পুরসভার চেয়ারপারসনের অপসারণ চেয়ে জোড়া মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। চেয়ারপারসন শীলা চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়ে ৫ তৃণমূল কাউন্সিলর ও ২ কংগ্রেস কাউন্সিলরের দুটি পৃথক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। উল্লেখ্য, ১২ আসন বিশিষ্ট ঝালদা পুরসভায় বর্তমানে সমীকরণ রয়েছে তৃণমূল ১০ এবং কংগ্রেস ২। পুরপ্রধান পদে রয়েছেন কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানকারী শীলা চট্টোপাধ্যায়। এমত অবস্থায় গত ২৩ নভেম্বর পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়ের অপসারণ চেয়ে পৃথক পৃথক ভাবে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ঝালদা পুরসভার ২ কংগ্রেস কাউন্সিলর এবং তৃণমূলের ৫ কাউন্সিলর। সেই মামলাতেই ৩০ নভেম্বর বিচারপতি অমৃতা সিনহা আগামী ৮ ডিসেম্বরের মধ্যে ঝালদা পুরসভায় আস্থা ভোট করানোর নির্দেশ দেন। বুধবার সেই নির্দেশ খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...