Saturday, April 4, 2026

হিন্দি বলয়ের তিন রাজ্যে জয়ের পরই লোকসভা নির্বাচন এগিয়ে আনার তোড়জোড় শুরু মোদি সরকারের

Date:

Share post:

হাতে আর মাত্র কিছু সময়। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন (Loksabha Election)। তবে সব ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি (February) মাসের শুরুতেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। তবে কবে হতে পারে নির্বাচন? কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ২০২৪-এর লোকসভা নির্বাচন এক মাস এগিয়ে অর্থাৎ মার্চ মাস থেকেই শুরু হতে পারে ভোটপর্ব। বিজেপি (BJP) সূত্রে খবর, আগামী বছরের ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন। তারপর ১ ফেব্রুয়ারি ‘ভোট-অন-অ্যাকাউন্ট’ পেশ হওয়ার কথা। অযোধ্যায় রামমন্দিরকে কেন্দ্র করে হিন্দু ভাবাবেগে ঢেউ তোলার চেষ্টার পর ওই বাজেটে মধ্যবিত্তদের জন্য আয়করে ছাড়-সহ নানা জনমুখী ঘোষণা হতে পারে। বাজেট অধিবেশন পাঁচ-ছয় দিন চলতে পারে। তারপরেই লোকসভা ভোট ঘোষণার সম্ভাবনা রয়েছে।

কেন্দ্রের এক মন্ত্রী জানিয়েছেন, গত বারের তুলনায় এক মাস এগিয়ে এনে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট ঘোষণা হতে পারে। সে ক্ষেত্রে আমাদের হাতে আর মাত্র ৬০ দিনের মতো সময় রয়েছে। উল্লেখ্য, নীতীশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধী শিবিরের অনেকে এর আগে চলতি বছরের শেষেই লোকসভা নির্বাচন হয়ে যেতে পারে আশঙ্কা প্রকাশ করেছিলেন। সে সময় সরকারের তরফে জানানো হয়েছিল, নির্বাচন এতটা এগিয়ে আনার কোনও প্রশ্ন নেই। কেন্দ্রের তরফে জানানো হয় মার্চে শুরু হয়ে ভোট এপ্রিলের মাঝামাঝি সময়ে শেষ হবে। তবে তার আগে কোনওভাবেই নির্বাচন সম্ভব নয়।

উল্লেখ্য, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা ও মিজোরামের বিধানসভা নির্বাচনের ফলাফল কী হবে তা জানা ছিল না বিজেপির। আর হিন্দি বলয়ের তিন রাজ্যে জয়ের পরে চব্বিশের নির্বাচন এগিয়ে আনা হচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...