Thursday, June 25, 2026

হাওড়া স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত লোকাল ট্রেন! অফিস টাইমে চ.রম হ.য়রানি নিত্যযাত্রীদের

Date:

Share post:

বুধবার সপ্তাহের কর্মব্যস্ত দিনে ফের লাইনচ্যুত (Derailed) লোকাল ট্রেন (Local Train)। এদিন সকালে হাওড়া স্টেশনে (Howrah Station) ঢোকার মুখে ডাউন বাগনান-হাওড়া লোকাল (Bagnan Howrah Local) লাইনচ্যুত হয়ে যায় বলে খবর। তবে ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে রেল সূত্রে খবর। এদিন সকাল ৯ টার কিছু আগে প্ল্যাটফর্মে ঢুকছিল ট্রেনটি। সেই সময় আচমকাই লাইনচ্যুত হয়ে যায় লোকাল। এদিকে, অফিস টাইমে এমন দুর্ঘটনায় দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা (Daily Passengers)।

রেল সূত্রে খবর, বাগনান থেকে হাওড়ায় আসছিল লোকাল ট্রেনটি। আর হাওড়া স্টেশন সংলগ্ন টিকিয়াপাড়া কারশেডের কাছে আসতেই বিপত্তি। হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার কিছু আগে বাঙ্গাল বাবু সেতুর কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এদিন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। দ্রুত কাজ শুরু করা হয়েছে। শীঘ্রই রেল পরিষেবা স্বাভাবিক হবে। তবে এদিন দুর্ঘটনার জেরে হাওড়া ডাউন শাখায় ব্যাহত ট্রেন চলাচল।

 

 

 

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...