Tuesday, February 24, 2026

চিনের অজানা নিউ.মোনিয়ার জী.বাণু ভারতে! ৭ জনের রিপোর্ট পজিটিভ

Date:

Share post:

চিনে হু হু করে বাড়ছে রহস্যময় নিউমোনিয়ায় আক্রন্তের সংখ্যা। এই নিউমোনিয়া ভারতেও ছড়িয়ে পড়তে পারে বলেই আশঙ্কা করা হয়েছিল। এবার এই আশঙ্কাই সত্যি হতে চলেছে। ল্যানসেটের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই দিল্লি এইমসে চিনা নিউমোনিয়ায় আক্রান্ত ৭ জন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে।

মিডিয়া রিপোর্ট দাবি করেছিল, ল্যানসেট মাইক্রোবের তথ্য বলছে, ২০২৩ সালে ভারতে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ওই ব্যাকটেরিয়া সম্পর্কিত নিউমোনিয়ার ৭ টি নমুনাকে পজিটিভ পাওয়া গিয়েছে। রিপোর্ট বলছে, তাদের মধ্যে একটি কেস পিসিআর টেস্ট থেকে মিলেছে। যদিও কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এম নিউমোনিয়া বা মাইকোপ্লাজমা ব্যাকটেরিয়া খুবই সাধারণ একটি ব্যাকটেরিয়া। কেন্দ্র জানিয়ে দিয়েছে যে, সাম্প্রতিক যে নিউমোনিয়ার বাড়বাড়ন্ত চিনে দেখা যাচ্ছে, যার ফলে শ্বাসকষ্ট হচ্ছে, তার সঙ্গে দিল্লি এইমসে আসা ৭ নমুনার কোন যোগ নেই।

চিনে মহামারির আকার নিতে চলেছে রহস্যময় নিউমোনিয়া। চিনে এই রোগের দাপটের পরই ভারতের একাধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিভিন্ন হাসপাতালের পরিকাঠামো ঠিক করার জন্য নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রের ওই নির্দেশ পাওয়ার পরেই একাধিক রাজ্য সতর্কতা জারি করেছে। তবে জানা গিয়েছে, শিশু, বয়স্ক, অন্তঃসত্ত্বা এবং যাঁরা দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছেন, তাদের জন্য এই অজানা নিউমোনিয়া খুবই ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন:টাকার পাহাড় গুণতে গিয়ে বি.গড়ে গেল যন্ত্র, না.কাল আয়কর আধিকারিকরা

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...