Thursday, June 11, 2026

টাকার পাহাড় গুণতে গিয়ে বি.গড়ে গেল যন্ত্র, না.কাল আয়কর আধিকারিকরা

Date:

Share post:

এক, দুই, তিন… টাকার বান্ডিল গুণতে গিয়ে বিগড়ে গেল যন্ত্রও। ওড়িশার একটি বেসরকারি সংস্থায় আয়কর হানার (Income Tax raid) পর টাকার পাহাড় দেখে যতটা না অবাক আধিকারিকরা তার থেকেও বেশি নাকাল সেই টাকা গুনতে গিয়ে। বৌধ ডিস্ট্রিলিয়ারিজ প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার বিরুদ্ধে আয়কর ফাঁকি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ওড়িশা (Odisha) ও ঝাড়খণ্ডে (Jharkhand) সংস্থার অফিসে হানা দেয় আয়কর দফতর (Income Tax department)। বুধবার ওড়িশায় সেরকম একটি দফতরে হানা দিয়েই চক্ষু চড়কগাছ আয়কর আধিকারিকদের। আলমারিতে থরে থরে সাজানো শুধুই ২০০ আর ৫০০ টাকার নোটের (Currency) বান্ডিল। শুরু হয় মেশিন এনে টাকা গোণা। কিন্তু গণনা শেষ হওয়ার আগেই জবাব দেয় মেশিন।

বুধবার রাত পর্যন্ত ৫০ কোটি টাকা পর্যন্ত গণনার শেষ। বাধ্য হয়ে বৃহস্পতিবার সকালে ফের টাকা গোণা শুরু হয়। টাকার পরিমাণ ২০০ কোটি পার হয়ে যাওয়ার পরও বাকি রয়েছে অনেক টাকা। বৌধ ডিস্ট্রিলিয়ারিজ ছাড়াও আরও বেশ কয়েকটি মদ উৎপাদক সংস্থার দফতরে একযোগে তল্লাশি (Income Tax raid) চালানো হয়। এই সংস্থাগুলির বিরুদ্ধে বেআইনিভাবে দেশি মদ (Country liquor) বিক্রির অভিযোগ রয়েছে।


Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...