Friday, June 26, 2026

উত্তরবঙ্গগামী একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল! পর্যটন মরশুমে কলকাতা থেকে চলবে অতিরিক্ত বাস

Date:

Share post:

এবার উত্তরবঙ্গগামী একধিক দূরপাল্লার ট্রেন বাতিল! এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলবে না শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা-সহ অন্তত ৫টি এক্সপ্রেসও। ফলে ভরা ভরা পর্যটন মরশুমে মাথায় হাত ভ্রমণপিপাসুদের। তবে পর্যটকদের নিরাশ করতে চায় না রাজ্য পরিবহন দফতর। উত্তরবঙ্গ সড়ক পরিবহণ নিগমের তরফে অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪টি অতিরিক্ত বাস চলবে। আবার শিলিগুড়ি থেকেও কলকাতা পর্যন্ত অতিরিক্ত বাস চালানো হবে। প্রয়োজনে আরও বেশি বাস চালানো হবে। আবার মানুষের চাহিদা থাকলে ডুয়ার্স পর্যন্তও বিশেষ বাস, ট্যাক্সি চালানোরও ব্যবস্থা করবে এনবিএসটিসি।

এদিকে রেল সূত্রে খবর, ১০ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকছে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন। রামপুরহাট শাখায় চাতরা থেকে মুরারই পর্যন্ত তৃতীয় লাইনের কাজ চলছে। ফলে ১০ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত উত্তরবঙ্গগামী ৫টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাওড়া-গয়া এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ এক্সপ্রেস, মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেসও। বাতিল হয়েছে ১৪টি মেমু। এছাড়া ২০টি দূরপাল্লার ট্রেন ব্যান্ডেল-কাটোয়া-নিউ ফরাক্কা রুটে চালানো হচ্ছে।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...