Monday, June 8, 2026

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেবন্ত রেড্ডি

Date:

Share post:

তেলেঙ্গানার প্রথম কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন রেবন্ত রেড্ডি। বৃহস্পতিবার হায়দরাবাদের এলবি স্টেডিয়ামে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে শপথ নেন রেড্ডি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। পাশাপাশি এই অনুষ্ঠানে তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তবে শেষ মুহূর্তে রেবন্ত মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ইন্ডিয়া জোটের শীর্ষনেতাদের আমন্ত্রণ জানালেও অন্য দলের শীর্ষনেতাদের সেভাবে মঞ্চে দেখা যায়নি।

বৃহস্পতিবার এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে রেবন্তের শপথের পাশাপাশি উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভাট্টি বিক্রমার্ক। তিনিও রেবন্তের পাশাপাশি মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন। কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দলের প্রদেশ সভাপতির উপরই আস্থা রাখেন। সেই সঙ্গে মোট ১১ জন মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। এদের মধ্যে নরেশ উত্তম রেড্ডি-সহ তেলেঙ্গানা কংগ্রেসের প্রায় সব শীর্ষনেতার নামই রয়েছে। শপথ গ্রহণের পর তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তেলেঙ্গানার সরকারকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে ১১৯ আসনের তেলেঙ্গানা বিধানসভায় কংগ্রেস পেয়েছে ৬৪টি আসন। জোট সঙ্গী সিপিআইয়ের দখলে গিয়েছে একটি আসন। বিআরএসের দখলে গিয়েছে ৩৯টি আসন। অন্যান্যদের মধ্যে বিজেপি ৮টি আসন। AIMIM পেয়েছে ৭টি আসন।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...