Wednesday, June 17, 2026

প্রেমের প্রস্তাব নাকচ করতেই তরুণীকে খু.নের হু.মকি, প্রাণে মা.রার চেষ্টা বিজেপি নেতার

Date:

Share post:

প্রেমের প্রস্তাব। স্কুলজীবন থেকেই বিরক্ত। কোনওদিন আমল দেয়নি তরুণী। সেই প্রতিহিংসা থেকেই এবার প্রাণে মারার হুমকি, বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা। মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত মা। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে। অভিযোগের তির স্থানীয় এক বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ দায়ের করা হয়েছে নরেন্দ্রপুর থানায়।

অভিযোগ, বাপ্পা গুছাইত নামে ওই বিজেপি নেতা তাঁকে স্কুলজীবন থেকেই বিরক্ত করে৷ সম্প্রতি, কাজে যাওয়া আসার পথেও তরুণীকে বিরক্ত করত যুবক। ধেয়ে আসত
কুপ্রস্তাব। এবার কাজ থেকে বাড়ি ফেরার সময় অভিযুক্ত বাপ্পা তরুণীর পিছু নেয়। জোর করে বাড়িতেও ঢুকে পড়ে সে৷ তারপর পোশাক ধরেও টানাটানি করে অভিযুক্ত৷

এদিকে, মেয়েকে বাঁচাতে এগিয়ে তরুণীর মায়ের উপর চড়াও হয় অভিযুক্ত। বেধড়ক মারধর করা হয়৷ মা ও মেয়ের চিৎকারে প্রতিবেশিরা ছুটে আসতেই চম্পট বাপ্পা। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত বাপ্পা এলাকার অধিকাংশ তরুণীকে প্রায়ই বিরক্ত করত৷ মোবাইল নম্বর চেয়ে উত্যক্ত করত। বাপ্পার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

 

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...