Tuesday, June 23, 2026

জলমগ্ন চেন্নাই! বি.দ্যুৎবিহীন শহরে চরম দু.র্গতি, রে.হাই পেলেন না সেলিব্রেটিরাও

Date:

Share post:

মিগজাউমের দাপটে লন্ডভন্ড অবস্থা হয় তামিলনাড়ুর (Tamilnadu)। যদিও দুর্যোগ কাটলেও দুর্ভোগ চেন্নাইয়ের (Chennai )পিছু ছাড়েনি। ঝড়ের ৪৮ ঘণ্টা পরেও এখনো স্বাভাবিক ছন্দে ফিরতে পারল না শহর। অধিকাংশ এলাকা জলমগ্ন থাকায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি। একদিন আগেই নৌকো ভাসিয়ে আমির খানকে (Amir Khan) উদ্ধার করা ছবি ভাইরাল হয়েছে। এখনও বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিহীন থাকায় রোগী থেকে বয়স্ক মানুষ প্রত্যেকেই সমস্যার মধ্যে রয়েছেন। জোরকদমে চলছে উদ্ধারকাজ।

মিগজাউমের (Cyclone Michaung) দু’দিন কেটে গেছে কিন্তু এখনও চলছে উদ্ধার কাজ। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মিগজাউম মঙ্গলবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়ে। তার পর তিন ঘণ্টা ধরে তাণ্ডব চলে। একটানা বৃষ্টিতে জলমগ্ন তামিলনাড়ু এবং পুদুচেরির বিস্তীর্ণ এলাকা।তিরুভুলুরসালাইয়ের মতো এলাকায় দুর্গতি চরমে।জলমগ্ন ভেলাচেরি এবং তামবারামের বিভিন্ন এলাকা। চেন্নাইয়ের বালামুরুগামে আটকে পড়েছেন বাংলার শ্রমিকরা।অনেক এলাকাতেই নেই বিদ্যুৎও। জলমগ্ন থাকায় এলাকার দোকান-বাজার বন্ধ, খোলেনি স্কুলও। পানীয় জল, খাবারের কষ্টে ভুগছেন সকলেই। এখনও বিদ্যুৎ বিহীন রবিচন্দ্রন অশ্বিনের বাড়ি।ঝড় এবং বৃষ্টির দাপটে অনেক জায়গাতেই বহু গাছ এবং বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। সেই কারণে বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছে। বিপদ এড়াতে কারেন্টের কানেকশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রজনীকান্ত, ধনুশের মতো তারকাদের বাড়ির সামনেও প্রায় এক কোমর জল। দুর্যোগে আরও ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যেই পাঁচ হাজার ত্রাণকেন্দ্র তৈরি করেছে তামিলনাড়ুর ডিএমকে সরকার। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন উদ্ধারকাজের বিষয়ে তদারকি করছেন। এই কঠিন পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলার সরকারও।

অন্যদিকে ক্রমশ দুর্বল হয়ে পড়া মিগজাউমের প্রভাবে অসময়ের দুর্যোগ বাংলায়।বৃহস্পতিবার বেলায় আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বিকেল অবধি বৃষ্টি চলবে কলকাতায়। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের ছয় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

Related articles

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...