Friday, April 24, 2026

KIFF: সকালে মৃণাল বিকেলে দেব আনন্দ!মেঘলা শুক্রে জমজমাট সিনে উৎসব

Date:

Share post:

বিনোদন জগতের মহোৎসবে (29th Kolkata International Film festival) শুক্রবার সকাল থেকেই জমজমাট সিনেপ্রাঙ্গণ। এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে মৃণাল সেন, দেব আনন্দের মতো মহান শিল্পীদের(Centenary Tribute to Mrinal Sen and Dev Anand)। আজ সকাল ১১ টায় রবীন্দ্রসদন(Rabindra Sadan) অডিটোরিয়ামে উপচে পড়া ভিড়। মৃণাল সেন পরিচালিত ১৯৬৯ সালের বিখ্যাত সিনেমা ভুবন সোমের স্ক্রিনিং হল সেখানে। প্রবীণদের পাশাপাশি নবীন প্রজন্মের ভিড় প্রমাণ করল এ শহর জানে কালজয়ী স্রষ্টাদের সৃষ্টির আসল মানে।

সিনেমা উৎসব মানেই বিদেশি সিনেমার প্রতি সাধারণ মানুষের আগ্রহ চোখে পড়ার মতো। আজ দুপুরে শিশির মঞ্চে দেখানো হল ফারসি সিনেমা ‘And, towards Happy Village’। পাশাপাশি জাপানি ছবি ‘ ‘পারফেক্ট ডেজ’ (Perfect Days), রাশিয়ান সিনেমা ‘ জার’ দেখানো হল আজ। বিশেষ আগ্রহ ছিল সৌরভ শুক্লার মাস্টার ক্লাস (Master Class by Saurav Shukla) নিয়ে। শিশির মঞ্চে (Sisir Mancha) বিকেল চারটে যখন অনুষ্ঠান শুরু হল তখন আসন সংখ্যা থেকে প্রায় দেড়শ লোক বেশি উপস্থিত হয়েছেন। সিনেমায় আগ্রহী নবীন প্রবীণ দুই প্রজন্মই এই সেশন মিস করতে নারাজ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন অরিন্দম শীল (Arindam Shil)L। ভিড়ের ঠেলায় টলিউডের সিরিয়াল জগতের তারকাদেরও অডিটোরিয়ামের শেষ প্রান্তে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মাথা উঁচু করে অভিনেতার বক্তব্য শুনতে হল। এটাই ২৯ তম কিফ-এর সাফল্য, ম্যাজিক। সিনে পড়ুয়াদের সব প্রশ্নের যথাযথ উত্তর দিলেন সৌরভ।

বিকেলে শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি উপলক্ষে দেব আনন্দের ছবি ‘ বাজি ‘ দেখানো হল নন্দন-২ প্রেক্ষাগৃহে। গুরু দত্ত পরিচালিত এই ছবি মুক্তি পায় ১৯৫১-তে। কিন্তু বড়পর্দায় এভাবে বলিউডের এভারগ্রিন তারকার সিনেমা দেখতে পেয়ে আপ্লুত বর্তমান প্রজন্ম।

Related articles

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...

যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা...

দুবরাজপুরে কেন্দ্রীয় বাহিনীর ‘আচরণে প্রশ্নের মুখে কমিশন

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের দুবরাজপুর। অবাধ ও শান্তিপূর্ণ ভোটের নামে সাধারণ মানুষের ওপর...