Saturday, June 13, 2026

শা.রীরিক অবস্থার অ.বনতি! বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হল মদন মিত্রকে

Date:

Share post:

বৃহস্পতিবার রাতেই শরীরে আচমকাই কমে গিয়েছিল অক্সিজেনের (Oxygen) মাত্রা। যার জেরে সংজ্ঞাহীন হয়ে পড়েন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক (TMC MLA) মদন মিত্র (Madan Mitra)। এরপরই আর কোনও ঝুঁকি না নিয়ে আইসিইউতে (ICU) স্থানান্তরিত করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কামারহাটির বিধায়ককে বাইপ্যাপ সাপোর্ট দিতে হয়েছে। তবে বাইপ্যাপ দেওয়ার পর বর্তমানে কিছুটা স্থিতিশীল আছেন মদন।

গত সোমবার আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি হন মদন। চিকিৎসকরা জানিয়েছেন নিউমোনিয়ায় ভুগছেন তৃণমূল বিধায়ক। এদিকে বৃহস্পতিবার বিকেল পর্যন্তও ঠিকই ছিলেন তিনি। কিন্তু রাতে আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয় মদন মিত্রের। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে দ্রুত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডেই চিকিৎসা চলছিল তাঁর। তবে বৃহস্পতিবার রাতে শরীরে অক্সিজেনের মাত্রা অত্যন্ত কমে যাওয়ার কারণে জ্ঞান হারান কামারহাটির বিধায়ক। রক্তে কমে যায় অক্সিজেনের মাত্রা। এরপরই উডবার্ন ওয়ার্ড থেকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় মদনকে। হাসপাতাল সূত্রে খবর, তাঁকে সবসময় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।

 

 

 

 

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...