Saturday, June 13, 2026

শেষরক্ষা হল না! মা.রণরোগে আ.ক্রান্ত হয়ে প্র.য়াত কৌতুক অভিনেতা জুনিয়র মেহমুদ

Date:

Share post:

ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা নঈম সৈয়দ (Actor Naeem Sayyed)। চলচ্চিত্র জগতে ‘জুনিয়র মেহমুদ’ (Junior Mehmood) নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, মারণ রোগ ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন হাসপাতালে ভর্তি ছিলেন নঈম। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্টমাক ক্যানসারে (Stomach Cancer) ভুগছিলেন তিনি, চলছিল চিকিৎসাও। তবে শেষরক্ষা হল না। বৃহস্পতিবার রাতে তাঁর শারিরীক অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে মুম্বাইয়ের বাড়িতেই মৃত্যু হয় বিশিষ্ট এই অভিনেতার (Actor)। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতে শোকের ছায়া।

কিছু দিন আগেই পরিবারের সদস্যরা অভিনেতাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যান। মুম্বাইয়ের বাড়িতেই ছিলেন তিনি। আচমকাই বৃহস্পতিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। মৃত্যুর সময় নঈমের বয়স হয়েছিল ৬৭ বছর। ২৫০টিরও বেশি ছবিতে কাজ করেছিলেন অভিনেতা। এর মধ্যে কাটি পতঙ্গ, মেরা নাম জোকার, পরওয়ারিশ, এবং দো অর দো পাঁচ-একাধিক ছবিতে তাঁর অভিনয় আজও মনে রাখার মতো। ১৯৬৭ সালে সঞ্জীব কুমার, বলরাজ সাহানী এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায় অভিনীত ‘নৌনিহাল’ ছবিতে শিশু অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ করেন নঈম।

উল্লেখ্য, জনপ্রিয় কৌতুক অভিনেতা মেহমুদের নাম অনুসরণ করে নিজেই নিজের নাম রেখেছিলেন জুনিয়র মেহমুদ। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি মারাঠি ছবিও পরিচালনা করেছিলেন নঈম। কৌতুক অভিনেতা হিসাবে দেশের পাশাপাশি বিদেশের মাটিতে বহু অনুষ্ঠানও করতেন।

 

 

 

 

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...