Wednesday, April 8, 2026

নিয়োগ মামলায় ইডিকে আইন মেনে কাজ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, -‘বিচারপতি অমৃতা সিনহার একক বেঞ্চ ও বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশে কোনও হস্তক্ষেপ নয়।তবে ইডিকে আইন মেনে কাজ করতে হবে, আইনের বাইরে কাজ কিছু করা যাবে না’।

শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্নার ডিভিশন বেঞ্চে অভিষেকের মামলার শুনানি ছিল ।কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ তদন্তে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।তার অভিযোগ, ‘ সিঙ্গেল বেঞ্চ ইডির তদন্তে তদারকি করছে এবং তাঁর মা, বাবাকেও জড়িয়ে ফেলা হচ্ছে’। এরপরই বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান অভিষেক।তবে সেখানে বিচারপতি সৌমেন সেনও সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করেননি।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায় , -‘ ডিসেম্বরেই তদন্ত শেষ করতে হবে’। শুক্রবার সুপ্রিম কোর্ট জানায়, -‘ দুই বেঞ্চের রায় একসঙ্গে করেই কাজ করতে হবে’। একইসঙ্গে ইডিকে আইন মেনেই প্রত্যেক পদক্ষেপ করার কথা বলা হয়েছে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...