Monday, April 6, 2026

গম্ভীরের সঙ্গে ঝামেলা, আইনি নোটিশ পেলেন শ্রীসান্থ

Date:

Share post:

জল অনেকদূর গড়ালো। শেষ পযর্ন্ত আইনি নোটিশ। সম্প্রতি লেজেন্ডস লিগ চলাকালীন ঝামেলায় জড়ান ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর এবং এস শ্রীসান্থ। শ্রীসান্থের অভিযোগ গম্ভীর তাকে ফিক্সার বলেছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গম্ভীরকে নিয়ে পোস্ট করেন শ্রীসান্থ। আর এই করেই বিপাকে শ্রীসন্থ। তাঁকে আইনি নোটিস পাঠাল লেজেন্ডস লিগ কমিটি। গম্ভীরের সঙ্গে ঝামেলা সংক্রান্ত যাবতীয় পোস্ট শ্রীসন্থকে প্রতিযোগিতা চলাকালীন মুছে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, লেজেন্ডস লিগ কমিটি জানিয়েছে, প্রতিযোগিতা চলাকালীন শ্রীসান্থের এই পোস্ট নিয়মবিরুদ্ধ । শ্রীসান্থ পোস্ট মুছলে তবেই তাঁর কথা শোনা হবে বলে জানিয়েছে তারা। শ্রীসান্থ এবং গম্ভীরের মধ্যে মাঠে যে ঝামেলা হয়েছিল, তা নিয়ে রিপোর্ট জমা দিয়েছেন আম্পায়ারেরাও। তবে সেখানে শ্রীসান্থকে গম্ভীর যে ‘ফিক্সার’ বলেছেন তার কোনও উল্লেখ নেই।

ঘটনার সূত্রপাত, লেজেন্ডস লিগে ইন্ডিয়া ক্যাপিটালস বনাম গুজরাত জায়ান্টসের ম্যাচের মাঝে। গুজরাতের শ্রীসান্থের একটি ওভারে পর পর চার এবং ছয় মারেন গম্ভীর। তখন শ্রীসান্থ তাঁর দিকে কড়া চোখে তাকিয়ে থাকেন। পরের বলটি যায় ফিল্ডারের কাছে। তখনই শ্রীসান্থ গম্ভীরকে কিছু একটা বলেন। তার পাল্টা দেন গম্ভীরও। এরপর নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভিডিও পোস্ট করে শ্রীসান্থ অভিযোগ করেছেন যে গৌতম গম্ভীর তাঁর সতীর্থদের যথাযথ সম্মান দেন না। ম্যাচ চলাকালীন কোনও উস্কানি ছাড়াই গম্ভীর তাঁকে ‘ফিক্সার’ বলে কটুক্তি করেন এবং বাজে ভাষায় আক্রমণ করেন। অন্যদিকে গম্ভীর এবিষয় তেমন কিছু না বললেও একটি পোস্ট করে ইঙ্গিত দিয়েছেন যে শ্রীসান্থ সকলের নজরে আসার জন্য এমন করছেন।

আরও পড়ুন:বিশ্বকাপ ফাইনালের পিচ নিয়ে রেটিং দিল আইসিসি, তালিকায় রয়েছে ইডেন গার্ডেন্সও

 

Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...