Friday, June 26, 2026

সরকারপক্ষের অধ্যাপকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লাগাতার চাপ! বি.স্ফোরক শিক্ষামন্ত্রী

Date:

Share post:

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রাজ্য-রাজভবন সংঘাত তুঙ্গে উঠেছিল। এবার সেই দড়ি টানাটানি খেলায় নয়া মোড়। শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিস্ফোরক অভিযোগ, বর্তমান উপাচার্যদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। রাজ্য সরকারকে সমর্থন করেন এমন প্রাক্তন উপাচার্য ও অধ্যাপকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য লাগাতার চাপ তৈরি করা হচ্ছে বর্তমান উপাচার্যদের উপর। ব্রাত্য বসুর এমন অভিযোগের পরই ফের নতুন করে শুরু হয়েছে জল্পনা। তবে সবকিছুই কী হচ্ছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের অঙ্গুলিহেলনেই? এদিন নাম না করলেও শিক্ষামন্ত্রীর নিশানায় কে তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রারদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। সেই বৈঠক শেষেই এমন দাবি করেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু সাফ জানান, ওনাদের যাঁরা নিয়োগকর্তা, তিনি বা তাঁরাই চাপ তৈরি করছেন। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য হিসাবে দায়িত্ব নেওয়ার পর বুদ্ধদেব সাউয়ের সঙ্গে এই প্রথম বার বৈঠক করলেন শিক্ষামন্ত্রী। এদিন ব্রাত্য আরও বলেন, ওনারা আমার সঙ্গে অনেকদিন ধরেই সৌজন্য সাক্ষাৎ করতে চাইছিলেন। বারবার অনুরোধও করছিলেন। সেকারণেই আজ আমি সময় দিয়েছিলাম। ওনারা বলতে এসেছিলেন, ওদের যাঁরা নিয়োগকর্তা, তিনি বা তাঁরা ওদের উপর চাপ তৈরি করছেন। সরকার পক্ষের অধ্যাপক বা প্রাক্তন উপাচার্যদের বিরুদ্ধে যাতে নানান ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, সেই চাপ দেওয়া হচ্ছে। কিন্তু ওনারা এটা একেবারেই চাইছেন না। তাঁদের বক্তব্য, তাঁরা সরকারের সঙ্গেই আছেন।

তবে শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর যাদবপুরের অন্তর্বর্তিকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, আলোচনা সদর্থক হয়েছে। বুদ্ধদেবের কথায়, আমাদের সমাবর্তন নিয়ে কথা হয়েছে। রাজ্যপাল বলুন বা যাদবপুরের উপাচার্য, সকলেই ছাত্রছাত্রীদের ভাল চান। বিভিন্ন সময়ে বিভিন্ন জটিলতা তৈরি হয়। সেগুলো মেটানোর জন্য সবাইকে চেষ্টা করতে হবে। তবে এদিন বুদ্ধদেব সাউ মুখে যাই বলুন না কেন ব্রাত্য বসুর মন্তব্য ঘিরে শুরু নয়া বিতর্ক।

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...