Saturday, April 4, 2026

লাগাতার ব.ঞ্চনা বাংলাকে! আবাসের পরিদর্শনে বিক্ষো.ভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধিদল

Date:

Share post:

বাংলার বকেয়া আটকে রেখেছে কেন্দ্রের মোদি সরকার। এদিকে লাগাতার কেন্দ্রীয় দল আসছে পরিদর্শনে। আর বিভিন্ন প্রকল্পে দেশের মধ্যে সেরা হচ্ছে পশ্চিমবঙ্গ। এই পরিস্থিতিতেই ফের প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ দেখতে রাজ্যে এসেছেন কেন্দ্রের (Centre) প্রতিনিধিরা। আর সেখানেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হল তাঁদের। তুমুল কটাক্ষ তৃণমূলের (TMC)।

শনিবার, প্রতিনিধি দল প্রথমে যায় হাবড়া ১নম্বর ব্লকের কুমড়া পঞ্চায়েতে। সেখানে রুদ্রপুর এবং কাশিপুর গ্রামে পরিদর্শন করে তারা। যায় বেড়াবেড়ি এবং আমডাঙা পঞ্চায়েতে। শেষে আমডাঙা বিডিও অফিসে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। টাকা আটকে রেখে বারবার এই ধরনের পরিদর্শনে ক্ষুব্ধ স্থানীয়রা। আমডাঙা, সিউড়ি-সহ বিভিন্ন জায়গায় প্রতিনিধিদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দিল্লি ফিরে গিয়ে ১৫ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট (Report) জমা দেবেন তাঁরা।

বাংলাকে বঞ্চিত করে বারবার কেন্দ্রীয় টিম পাঠানোকে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের (TMC) রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার ১০০ দিনের টাকা দিচ্ছে না। গরিব মানুষকে তার প্র‌াপ‌্য থেকে বঞ্চিত করছে। আবার বারবার টিম পাঠিয়ে রাজনীতি হচ্ছে! সব ঘুরতে আসছে। এই ধরনের টিম এলে তো তাদের বেঁধে রাখা উচিত। বেঁধে রেখে উচিৎ কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা। নাটক হচ্ছে!’’ তুলোধনা করে কুণাল বলেন, টিম পাঠিয়ে নাটক হচ্ছে! কুণাল মনে করিয়ে দেন, উত্তরপ্রদেশ, মধ‌্যপ্রদেশে সবথেকে বেশি ফেক জবকার্ড পাওয়া গিয়েছে। অথচ তদন্তের পথে না গিয়ে সেখানে টাকা পাঠানো হচ্ছে। তাঁর কথায়, ‘‘বাংলায় টাকা না পাঠিয়ে ইয়ার্কি হচ্ছে! এদের বেঁধে রাখা উচিৎ যতক্ষণ না কেন্দ্রের কেউ এসে ক্ষমা চাইছে।’’


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...