Monday, April 6, 2026

সুদীপ-অনুষ্টুপের শতরান, বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা

Date:

Share post:

বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলো বাংলা। এদিন প্রি-কোয়ার্টার ফাইনালে গুজরাতকে ৮ উইকটে হারায় সুদীপ ঘরামির দল। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের রাস্তা পাকা করল বঙ্গ ব্রিগেড। বাংলার হয়ে দাপুটে পারফরম্যান্স সুদীপ এবং অনুষ্টুপ মজুমদারের। দুজনেই করলেন শতরান।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক সুদীপ ঘরামি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৩ রান গুজরাত। গুজরাতের হয়ে ১০১ রান করেন প্রীয়াঙ্ক প‍্যাঞ্চাল। ৬৫ রান করেন উমাঙ্গ কুমার। বাংলার হয়ে দুটি করে উইকেট নেন সুমন দাস এবং প্রদিপ্ত প্রামাণিক। একটি করে উইকেট নেন ঈশান পোড়েল, মহম্মদ কাইফ এবং করণ লাল।

জবাবে ব‍্যাট করতে সুদীপ-অনুষ্টুপের শতরানের সৌজন্যে জয় তুলে নেয় বঙ্গ ব্রিগেড। ১১৭ রানে অপরাজিত সুদীপ। ১০২ রানে অপরাজিত অনষ্টুপ মজুমদার। ৪৭ রান করেন অভিষেক পোড়েল। গুজরাতের হয়ে একটি করে নেন চিন্তন গাজা এবং কথন প‍্যাটেল।

আরও পড়ুন:ম্যাচ গড়া.পেটায় দো.ষী, সা.জা মাফ এই ক্রিকেটারের, ১৭ বছর পর ফের নামবেন মাঠে

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...