Monday, March 16, 2026

KIFF 2023: বিনোদন ছাড়া কৌতুক চরিত্রের গুরুত্ব খুঁজল সিনে আড্ডা

Date:

Share post:

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (29th Kolkata International Film Festival)প্রথম রবিবারে তিল ধারণের স্থান নেই। আসলে দেশি বিদেশি এত ছবির সম্ভার ঘিরে রীতিমতো উৎসাহী আমজনতা। সিনেপ্রেমিরা সপ্তাহান্তে নন্দন- রবীন্দ্রসদন (Nandan- Rabindra Sadan) চত্বরে নিজের প্রিয় সিনেমা যেমন খুঁজলেন ঠিক তেমনই প্রদর্শনীর তথ্য নিয়েও আলোচনা শোনা গেল ইতিউতি। সন্ধ্যায় নন্দন ১-এ (Nandan)প্রদর্শিত হল অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)পরিচালিত ‘কেনেডি’ (Kennedy)। এই ছবি দেখার তুমূল উন্মাদনায় খুশি স্বয়ং পরিচালক। সাংবাদিকদের সামনে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে কলকাতায় এই ছবির প্রদর্শন ঘিরে আবেগের কথাও উঠে এল। তবে শেষ কথা বলল আজকের সিনে আড্ডা। আজ আলোচনায় কৌতুক চরিত্রের অভিনেতারা।

একতারা মুক্তমঞ্চে বিনো দুনিয়ার বিতর্ক আর আলোচনা নিয়ে এবারেও সিনে আড্ডার আয়োজন করেছে কিফ (KIFF)। আজকের বিষয় ছিল ‘বাংলা চলচ্চিত্রে কৌতুক চরিত্ররা শুধুই কি বিনোদনের উদ্দেশ্যে ব্যবহৃত নাকি উল্লেখযোগ্য চরিত্রায়ন?’ সঞ্চালনায় ছিলেন গৌতম ভট্টাচার্য (Gautam Bhattacharya)। আলোচনায় অংশ নিলেন বিশ্বনাথ বসু (Biswanath Basu), কাঞ্চন মল্লিক (Kanchan Mallik), অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya) এবং অনির্বাণ চক্রবর্তীরা (Anirban Chakraborty)। আজকের বিনোদনের ভাষা যেমন বদলেছে তেমনই পাল্টেছে কৌতুক চরিত্রের রূপায়ন। এখন আর কেউ শুধু কমেডিয়ান হিসেবে পরিচিতি নন। আজকের দিনের অভিনেতারা প্রত্যেকেই যথেষ্ট বলিষ্ঠ এবং দক্ষ কাজের ছাপ রাখছেন বাংলা সিনেমায়। তাই ভাবনা চিন্তার পরিবর্তনে যেমন কৌতুক অভিনেতার সিরিয়াস দিক উঠে এসেছে তেমনই তাঁদের ছাড়া সিনেমা একঘেয়ে সেটাও সত্যি। কিন্তু আজকের আড্ডায় উপস্থিত তারকারা সত্যিই যে ভাল অভিনয়কেই গুরুত্ব দিলেন সেটা অস্বীকারের কোনও উপায় নেই।

আরও পড়ুন- DA-র দাবিতে নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের বিক্ষো.ভে অনুমতি দিল না পুলিশ

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...