Monday, April 6, 2026

‘সব বলা-কওয়া শেষ…’ কেন লিখলেন অমিতাভ!

Date:

Share post:

অভিষেক বচ্চন আর ঐশ্বর্য রাই বচ্চনকে (Abhishek Bachchan and Aishwarya Rai Bachchan) নিয়ে গত কয়েক মাস ধরে শিরোনামে বচ্চন পরিবার (Bachchan Family)। ভারতীয় বিনোদন জগতের মেগাস্টারের অন্দরমহলের কাহিনী নিয়ে ভরে উঠছে পেজ থ্রি। অভিষেক বিয়ের আংটি খুলেছেন আগেই। সম্প্রতি প্রাক্তন বিশ্বসুন্দরীর আঙুলেও আংটি ভ্যানিশ। দিন দিন নাকি বাড়ছে পারিবারিক কলহ। তাহলে কি বিয়েটা আর টিকল না? ‘দি আর্চিজ়’-এর প্রিমিয়ারে গোটা বচ্চন পরিবারকে একসঙ্গে দেখে আশ্বস্ত হয়েছিলেন অনেকেই। কিন্তু সেদিনই আবার পুত্রবধূকে নিজের সোশ্যাল মিডিয়া পেজ থেকে আনফলো করে দেন অমিতাভ বচ্চন। এরপর মায়ানগরীতে ফের জোরদার বিচ্ছেদের জল্পনা। ঠিক এই দোলাচলের মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন শাহেনশা।

গত কয়েক মাস ধরে তাল কেটেছে বচ্চন পরিবারে। অমিতাভের জন্মদিনের ছবি থেকে নব্যা ও অগস্ত্যকে কেটে বাদ দিয়ে সমাজমাধ্যমের পাতায় সেই ছবি পোস্ট করেন অভিনেত্রী ঐশ্বর্য । কিন্তু আবার তাঁর জন্মদিনে শ্বশুরবাড়ির পরিবারের তরফে কোনও উইশ করা হয়নি। মেয়ের জন্মদিনে সকলকে দেখা গেছিল বটে কিন্তু দূরত্ব একেবারে স্পষ্ট ধরা পড়েছে। এবার ইঙ্গিতবাহী পোস্ট দিয়ে বড় আপডেট সামনে আনলেন অমিতাভ। নিজের এক্স অ্যাকাউন্টে নিজের সাদাকালো ছবি দিয়ে লেখেন, ‘সব বলা-কওয়া শেষ… তাই যা কিছু বাকি রয়েছে, সেটা করো।’ কাকে বললেন একথা? ঐশ্বর্যকে আনফলো করা নিয়ে যে চর্চা চলেছে তার মাঝেই এই পোস্ট যেন অনেক প্রশ্নকে উস্কে দিল, এমনটাই মনে করছে বি-টাউন।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...