Friday, April 3, 2026

উন্নতি হয়নি শারীরিক অবস্থার! মদনের কাঁধের অ.স্ত্রোপচার পিছনোর সিদ্ধান্ত SSKM-এর

Date:

Share post:

অবনতি না হলেও শারীরিক অবস্থার উন্নতিও বিশেষ হয়নি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর (Madan Mitra)। এসএসকেএম (SSKM) সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রীর রক্তচাপ ওঠানামা করছে। ইতিমধ্যে তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল টিমও গঠন করা হয়েছে। সূত্রের খবর, মদন মিত্রের ব্রেনের এমআরআই করা হবে। কিন্তু অবস্থার উন্নতি না হলে তা সম্ভব হচ্ছে না। এমনকি তাঁর বাম কাঁধে অস্ত্রোপচারও (Operation) একই কারণে পিছিয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, শ্বাসকষ্টের সঙ্গে নিউমোনিয়ার সমস্যা নিয়ে গত সোমবার এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার তাঁকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়। পরে শ্বাসকষ্টের কারণে মদনকে দেওয়া হয় বাইপ্যাপ সাপোর্টও। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে পড়ে গিয়ে মদন মিত্রর বাম কাঁধের হাড় ভেঙে যায়। আর সেকারণেই যত দ্রুত সম্ভব মদন মিত্রের অস্ত্রোপচার করতে হবে বলে খবর।

তবে এখনও শ্বাসকষ্ট থাকায় এবং রক্তে অক্সিজেনের পরিমাণ স্থিতিশীল না হওয়ায় এমআরআই বা হার্টের পরীক্ষা কিছুই করা যাচ্ছে না মদনের। আগে ঠিক হয়েছিল, সোমবার তাঁর বাম কাঁধে অস্ত্রোপচার করা হবে তাও পিছনো হচ্ছে।

 

 

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...