Friday, April 3, 2026

গেরুয়া প্রভাবে পরিবারতন্ত্রেই আস্থা মায়াবতীর! লোকসভার আগে দলের নতুন কোঅর্ডিনেটর ঘোষণা

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে বড় সিদ্ধান্ত বিএসপি-র। রবিবার, দলের পরবর্তী জাতীয় কোঅর্ডিনেটরের নাম ঘোষণা করে দিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী (Mayawati)। আর সেই ঘোষণাতে পরিবারতন্ত্রের ছাপ স্পষ্ট। জাতীয় কোঅর্ডিনেটর (Co-ordinator) করা হল বেহেনজির ভাইয়ের ছেলে আকাশ আনন্দকে।

একসময় ভারতের রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে সরব ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীই (Mayawati)। বর্তমানে তাঁর দল উত্তরপ্রদেশের ক্ষমতায় না থাকলেও এই রাজ্যে তাঁদের ১০ জন সাংসদ রয়েছেন। তবে এই রাজ্যের বাইরে উত্তর ভারতের কয়েকটি রাজ্যে এই কংগ্রেস-বিজেপি বিরোধী দলের সামান্য প্রভাব রয়েছে। লোকসভা ভোটের আগে সেই রাজ্যগুলিতে সমন্বয় গড়ে তুলতেই রবিবার বৈঠকে বসেছিল BSP-র শীর্ষ নেতৃত্ব। সেখানেই ‘উত্তরাধিকারী’ হিসেবে ২৮ বছরের আকাশের নাম ঘোষণা করেন মায়াবতী।

তবে পরিবারতন্ত্র বিএসপিতে প্রথম নয়। ২০১৯ সালেও ভাই আনন্দ কুমারকে জাতীয় সহসভাপতি বেছে নিয়েছিলেন দলের সুপ্রিমো। সেবারের ভোটে গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উঠে এসেছিলেন আকাশ আনন্দও। আকাশের স্থলাভিষেক যে সময়ের অপেক্ষা তার ইঙ্গিত কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছিল। উত্তর ভারতের রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের পর দলীয় সংগঠন মজবুত করার কাজ শুরু করেছিলেন মায়াবতী। শনিবারই বহিষ্কার করা হয় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর পাশে দাঁড়ানো বিএসপি নেতা দানিশ আলিকে। লোকসভা ভোটের আগে বিজেপির দিকে হেলে থাকলেও দলের রাশ কোনওভাবেই আলগা করতে চান না বেহেনজি, তা আকাশের পদাধিকার থেকেই বোঝা যাচ্ছে।


Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...