Saturday, April 4, 2026

মঙ্গল কামনায় দু’হাজার কণ্ঠে গীতা পাঠ শুরু মাহেশের জগন্নাথ মন্দিরে

Date:

Share post:

দেশ ও রাজ্যের মঙ্গল কামনায় বিশ্বশান্তি যজ্ঞের পাশাপাশি প্রায় দু’হাজার কণ্ঠে গীতা পাঠ শুরু হয়েছে মাহেশের জগন্নাথ মন্দিরে।রবিবার মাহেশের শতাব্দী প্রাচীন ওই মন্দিরে বসেছে গীতা পাঠের আসর ।রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভক্ত ও গীতাপ্রেমীরা ওই পাঠে অংশ নিচ্ছেন।সকালে হোম যঞ্জের পর সকাল ১০ টা থেকে শুরু হয়েছে গীতা পাঠ।সেখানে অনুষ্ঠানের সূচনা করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার , যজ্ঞে বসেন  সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত আছেন বিধায়ক সুদীপ্ত রায়,প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন।উপস্থিত রয়েছেন জেলা শাসক,মহকুমা শাসক সহ প্রশাসনের আধিকারিকরা।পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, শোনা যায় এখানে চৈতন্যদেব নিজে এসেছিলেন। অনেক মহাপুরুষের পদস্পর্শ হয়েছে। সারা বছরই এই মন্দিরে কিছু না কিছু থাকে। আজ যে গীতাপাঠের অনুষ্ঠান করা হয়েছে তা ঠিক হয়েছে প্রায় তিন মাস আগে। 

মন্দিরের প্রধান সেবাইয়েত সৌমেন অধিকারী বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাহেশকে পর্যটন কেন্দ্রের আওতায় আনার পরেই জগন্নাথ মন্দির ও রথের খ্যাতি আরও ছড়িয়েছে।তাই দেশ ও রাজ্যের কল্যাণে এই আয়োজন।জগন্নাথ জিউ ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী বলেন,গীতার ১৮ টি অধ্যয়ের মধ্যে প্রথম,দ্বিতীয়, দ্বাদশ, পঞ্চদশ ও অষ্টাদশ অধ্যয় পাঠ হবে।সমস্ত ভক্ত ও নাগরিকেরা আগে থেকেই মন্দিরে আসতে শুরু করেছেন।পুলিশ ও প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এটা নতুন কিছু নয়।রাজ্যের শান্তি কামনা করে এখানে গীতা পাঠ হয়। মমতাদির নির্দেশে এবারও বিশ্ব ও রাজ্যের শান্তির উদ্দেশে এই যজ্ঞ এবং গীতা পাঠের আযোজন করা হয়েছে। মানুষের উৎসাহ নজরকাড়া।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...