Friday, April 3, 2026

যোগীরাজ্যে ভ.য়াবহ পথ দু.র্ঘটনা! ট্রাকের সঙ্গে ধাক্কায় গাড়িতে আ.গুন, পু.ড়ে মৃ.ত্যু ৮ জনের

Date:

Share post:

গভীর রাতে হাইওয়ের (Highway) উপর ভয়াবহ পথ দুর্ঘটনা যোগীরাজ্যে (Yogi State)। ট্রাকের (Truck) সঙ্গে সংঘর্ষের জেরে আগুন (Fire) লেগে যায় গাড়িতে। অবস্থা এমনই যে, গাড়ির দরজা, কাঁচ সবই আটকে যায়। শেষে অগ্নিদগ্ধ হয়ে গাড়ির ভিতরেই মৃত্যু হল শিশু-সহ ৮ জনের। মাঝরাতে ফাঁকা হাইওয়ের (Highway) উপর যখন গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে, তখন তাঁদের বাঁচানোর জন্য আশেপাশে কেউ নেই। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বরেলি-নৈনিতাল হাইওয়ের উপর ভোজিপুরার কাছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শনিবার মধ্যরাতে উত্তরপ্রদেশ থেকে আসা গাড়িটির আচমকাই টায়ার ফেটে যায়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের উল্টোদিকের লেনে ঢুকে যায় গাড়িটি। সেই সময়ই ওই লেন দিয়ে হরিদ্বার থেকে বালি বোঝাই একটি ডাম্পার আসছিল। ট্রাকটির গতি বেশি থাকায় ব্রেক কষা সম্ভব হয়নি। সজোরে সংঘর্ষ হয় গাড়িটির সঙ্গে। তবে ধাক্কা মারার পরও গাড়িটিকে কিছুটা টেনে নিয়ে যায় ট্রাকটি। এরপরই গাড়িতে আগুন ধরে যায়। সংঘর্ষের জেরে গাড়ির সবকটি দরজার লকই বিকল হয়ে যাওয়ায় দরজা খোলেনি বলে খবর। ফলে গাড়ির ভিতরেই আটকে পড়েন এক শিশু সহ আটজন যাত্রী। আর গাড়ির ভিতরেই পুড়ে সকলের মৃত্যু হয়। আগুন ধরে যায় ট্রাকটিতেও।

পুলিশ সূত্রে খবর, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন একই পরিবারের আট সদস্য। সকলেরই মৃত্যু হয়েছে। ইতিমধ্যে তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল। তবে ঘাতক গাড়ির চালক এখনও পলাতক, তার খোঁজে তল্লাশি চলছে।

 

 

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...