Sunday, March 15, 2026

বাণিজ্যিক গাড়ির উপর কঠোর নজরদারির সুফল, বেড়েছে জরিমানা আদায়ের পরিমাণ

Date:

Share post:

অতিরিক্ত পণ্য পরিবহন বা ওভার লোডিং আটকাতে বাণিজ্যিক গাড়ির উপর কঠোর নজরদারি চালাচ্ছে রাজ্য সরকার। আর তার জেরে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে জরিমানা আদায়ের পরিমাণ। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashih Chakraborty) জানান, রাজ্যের সমস্ত রাজ্য এবং জাতীয় সড়ক ও প্রধান রাস্তাগুলিতে যান পরিদর্শক ও পুলিশের লাগাতার নজরদারি চালাচ্ছেন। এর ফলে ওভার লোডিং ও সঠিক কাগজপত্র ছাড়া পণ্য পরিবহনের খাতে জরিমানা আদায়ের হার চলতি আর্থিক বছরে সর্বকালীন রেকর্ড স্পর্শ করার প্রত্যাশা করা হচ্ছে।

চলতি আর্থিক বছরের অক্টোবর মাস পর্যন্ত পরিবহন দফতরের (Transport Department) হিসেব-

  • ৫ লক্ষ ৪০ হাজারের বেশি গাড়ি পরীক্ষা করেছে।
  • ওভার লোডিং ও অন্যান্য বিধিভঙ্গের কারণে জরিমানা আদায় করা হয়েছে প্রায় ৯৮ কোটি টাকা।
  • শুধুমাত্র ওভার লোডিংয়ের ১১ হাজারের বেশি গাড়ির মালিকের কাছ থেকে ৮৮ কোটি টাকার কাছাকাছি জরিমানা আদায় করা হয়েছে।

চলতি আর্থিক বছরে এই জরিমানা আদায়ের হার ২০০ কোটি টাকা স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে। যা সর্বকালীন রেকর্ড হতে চলেছে। পরিবহন দফতরের পরিসংখ্যান অনুযায়ী, কোভিডকালের মধ্যে ২০২০-২১ আর্থিক বছর থেকেই নিয়ম ভাঙা গাড়ির বিরুদ্ধে নজরদারি ও জরমানা আদায়ের হার লক্ষ্যনীয় ভাবে বেড়েছে। ২০-২১ আর্থিক বছরে পরিবহন দফতরের আধিকারিকরা মোট ৩ লক্ষ ৬৪ হাজারের কিছু বেশি গাড়ি পরীক্ষা করেছেন। জরিমানা আদায় হয়েছে প্রায় ৭৮ কোটি টাকা। সেখানে গত ২২-২৩ আর্থিক বছরে সাড়ে সাত লক্ষের কাছাকাছি গাড়ি পরীক্ষা করেছে পরিবহন দফতর (Transport Department)। জরিমানা আদায় করা হয়েছে ১৬৭ কোটি টাকারও বেশি। এর মধ্যে ওভার লোডিং খাতে আদায় করা হয়েছে । যার মধ্যে ২২ হাজারের বেশি গাড়িকে জরিমানা করা হয়েছে শুধুমাত্র ওভারলোডিংয়ের কারণে।

বাড়তি অর্থসংস্থান করতে মোটর ভেহিকল ইনস্পেক্টর-দের (MVI) কাজ ঢেলে সাজিয়েছে রাজ্য পরিবহণ দফতর। তাঁদের অধীনে গড়া হয়েছে বিশেষ বাহিনী। কর ও জরিমানা আদায়ে এই বাহিনী রাস্তায় প্রতিদিন অভিযান চালাচ্ছে। এর ফলেই কর ও জরিমানা আদায় বাড়ছে বলে মনে করছেন দফতরের কর্তারা। রাজ্যে পরিবহন দফতরের অধীনে নথিভুক্ত গাড়ি আছে ১ কোটি ৪৬ লক্ষ। বছরে এই সব গাড়ি থেকে কর ও জরিমানা বাবদ আদায় হয় প্রায় ২৬০০ কোটি টাকা। কর ফাঁকি রোধ করা গেলে এই আয় বেড়ে হতে পারে বছরে পাঁচ হাজার কোটি টাকা। স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘‘কর না বাড়িয়েও পরিবহন দফতর আয় বাড়াতে পারে। আমরা সেই পরিকল্পনাই করেছি। মুখ্যমন্ত্রীও এ ব্যাপারে যা করণীয় তা করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন।’’

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...