Tuesday, June 23, 2026

টাকার উৎস কী? জ.বাবদিহি চাইল কংগ্রেস

Date:

Share post:

৩৫০… ৩৫১… ৩৫৩ সব অঙ্কই কোটিতে! যত গোনা হচ্ছে তত বাড়ছে টাকার অঙ্ক। তিন রাজ্যে ৬ দিন ধরে তল্লাশি ও টাকা গোনা পর্ব জারি। শেষ পাওয়া খবর অনুযায়ী টাকার অঙ্ক ৩৫৩ কোটি ছাড়িয়েছে। প্রায় চারদিন এই নিয়ে চুপ থাকার পর অবশেষে রাজ্যসভার (Rajyasabha) সাংসদের কাছে জবাব তলব করল কংগ্রেস (Congress) হাই কমান্ড।

বুধবার থেকে কংগ্রেস সাংসদ ধীরাজ প্রসাদ সাহু সম্পর্কিত মদ সংস্থার তিন রাজ্যের বিভিন্ন দফতরে তল্লাশি চালায় আয়কর দফতর (Income Tax department)। ওড়িশার সম্বলপুর, বোলানগির, তিতলাগড়, রৌরকেল্লা, ভুবনেশ্বর এলাকার পাশাপাশি ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গে তল্লাশি চালানো হয়। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ৪০টি মেশিনে সপ্তাহের প্রথমদিনেও জোর কদমে চলেছে টাকা গোনা ও প্যাকিং করার কাজ চলছে জোর কদমে।

তবে এরই মধ্যে আক্রমণ শানিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়ায় পোস্টের পরে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পরিস্থিতিতে অভিযুক্ত সাংসদের ব্যাখ্যা তলব করেছে কংগ্রেস নেতৃত্ব।

কংগ্রেসের জনসংযোগ বিভাগের সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh) পোস্ট করেছেন টাকা সংক্রান্ত বিষয়ে জবাব দিতে পারবেন একমাত্র সাংসদ, এবং তাঁর জবাব দেওয়া উচিত। কংগ্রেস এই বিষয়ের সঙ্গে কোনওভাবে যুক্ত না। কংগ্রেসের ঝাড়খণ্ডের দ্বায়িত্বপ্রাপ্ত নেতা অবিনাশ পাণ্ডে দাবি করেন, ডিস্ট্রিলারির ব্যবসা সাংসদের পৈত্রিক। কিন্তু তিনি যেহেতু কংগ্রেসের সাংসদ ও সম্পর্কযুক্ত, সেই সূত্রে কংগ্রেস তাঁর কাছে জবাব তলব করেছে।

আরও পড়ুন- ৩৭০ ধারা প্রত্যাহার বৈধ: কাশ্মীর ইস্যুতে সুপ্রিম রায়ে ক্ষুব্ধ পাকিস্তান

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...