Wednesday, April 1, 2026

ভারতীয় ফাই.টার জেটে এবার ডিজিটাল ম্যাপ, আর ভু.ল হবে না দেশের সীমানা চিনতে

Date:

Share post:

দেশের আর কোনও ফাইটার জেট পাইলট যাতে অভিনন্দন বর্তমানের (Abhinandan Varthaman) মতো পথ হারিয়ে প্রতিবেশী দেশে গিয়ে না পড়ে তার জন্য এবার ডিজিটাল ম্যাপের (digital map) ব্যবস্থা করছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। খুব দ্রুত সেই ব্যবস্থা কার্যকর হবে সব ফাইটার জেটে, দাবি হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (Hindustan Aeronautics Limited) বা হ্যালের ডিরেক্টর ডি কে সুনীলের।

ভারতীয় বায়নসেনার বিমানে ডিজিটাল ম্যাপিংয়ের সুবিধা না থাকায় এতদিন ম্যানুয়াল ম্যাপে (manual map) দেশের সীমানা এলাকায় নজরদারি চালাতে হতো। যার ফল হিসাবে সীমানা পেরিয়ে পাকিস্তানে পৌঁছে যান উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। পাশাপাশি পাহাড় পর্বতের উচ্চতা বুঝতেও সাহায্য করবে এই ধরনের ম্যাপ। 2D ও 3D এই ম্যাপ দুর্ঘটনা থেকে বাঁচাতে সাহায্য করবে।

হ্যাল কর্তৃপক্ষের আরও দাবি, শত্রুপক্ষের গুপ্ত জায়গা বা এয়ারবেস খুঁজে পেতেও সাহায্য করবে জেটে ইনস্টল করা ডিজিটাল ম্যাপ। উন্নত দেশগুলিতে বায়ুসেনার বিমানে ডিজিটাল ম্যাপ বানানো হলেও গুটিকয়েক দেশ নিজেদের তৈরি ম্যাপ ব্যবহার করে। ভারত এবার তার মধ্যে একটি দেশ হতে চলেছে। এর ফলে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি দেশের মধ্যে সীমাবদ্ধ রাখা সম্ভব হবে। পরবর্তীকালে দেশের অন্যান্য বিমানেও এই ব্যবস্থা চালু করার ভাবনা রয়েছে বলে জানান হ্যাল কর্তৃপক্ষ ।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...