Monday, June 8, 2026

শুক্রবার ভোরে রামগড় BSF ক্যাম্পে পাক-ড্রোন হামলা ব্যর্থ করল ভারতীয় সেনা

Date:

Share post:

কোনও ছাড় নয়। পাকিস্তানজুড়ে প্রত্যাঘাত ভারতের। এমনকি দেশের মাটিতে পাকিস্তানের আঘাতের হাত থেকে রক্ষা করছে ভারতীয় সেনা (Indian Army)। শুক্রবার সকালে জয়সলমীরের রামগড়ে বিএসএফ ক্যাম্পে (BSF camp, Ramgarh) পাকিস্তানি সেনাবাহিনীর আরেকটি ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা (Indian Air Defence System)। এদিন ভোর ৪:৩০ থেকে ৫:৩০ পর্যন্ত পাকিস্তান বিএসএফ ক্যাম্পে ড্রোন হামলার চেষ্টা চালায়। আবারও পাক ড্রোনগুলিকে গুলি করে নামায় ভারতীয় সেনা।

ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জয়সলমীরে একাধিক ড্রোনকে গুলি করে নামায়। রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু ভারতীয় সেনাবাহিনীর কারণে তারা ব্যর্থ হয়।ভারতীয় সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটগুলি উধমপুর, সাম্বা, জম্মু, আখনুর, নাগরোটা এবং পাঠানকোটে পাক সেনার ৫০টিরও বেশি ড্রোন ধ্বংস করেছে।

Related articles

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...

যাদের বিরুদ্ধে লড়াই করে বিধায়ক-সাংসদ, তাদের জোটেই বিদ্রোহীরা!

বিজেপি আসলে পরিযায়ী। বিজেপি বাংলা-বিরোধী- উন্নয়ন বিরোধী। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতির মাথা বলে ভোটে প্রচার করে জিতে এসেছিলেন। এরপর...

হকার উচ্ছেদ-কাণ্ডে ৭ মামলার জালেও আটকে রাখা গেল না সৃজনদের

যাদবপুর স্টেশন (Jadavpur Station) চত্বরে হকার উচ্ছেদে বাধা দিয়ে রবিবার রাতে গ্রেফতার হয়েছিলেন সিপিআইএমের নেতা সৃজন ভট্টাচার্য (CPIM...

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন! ক্ষোভ উগরে দিলেন অভিষেক

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুনের (TMC Leader Murder Case) অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম মিহির ঘোষ।...