Saturday, April 4, 2026

ফের লাইনচ্যুত মালগাড়ি! বাতিল হাওড়াগামী একাধিক ট্রেন

Date:

Share post:

ফের দুর্ঘটনার মুখে মালগাড়ি (Goods Train)। রবিবার রাতে মহারাষ্ট্রের (Maharashtra) কাসারা রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় একটি মালগাড়ির দুটি কামরা। এদিকে গুরুত্বপূর্ণ লাইনেই দুর্ঘটনা ঘটায়, ২০টি এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করতে বাধ্য হয় রেল। পাশাপাশি বেশ কিছু ট্রেন বাতিলও (Train Cancelled) করা হয়েছে। সেন্ট্রাল রেলওয়ের (Central Railway) তরফে জানানো হয়েছে, রবিবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ মহারাষ্ট্রের কাসারা ও ইগাতপুরীর মাঝামাঝি জায়গায় আচমকাই লাইনচ্যুত (Derailed) হয়ে যায় মালগাড়ির দুটি কামরা। এদিকে মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় ডাউন লাইন ও মিডল লাইনে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে দুর্ঘটনার জেরে মুম্বাই থেকে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন ও মুম্বাই-আদিলাবাদ নন্দীগ্রাম এক্সপ্রেস দীর্ঘক্ষণ আটকে থাকে। সেন্ট্রাল রেলওয়ের তরফে জানানো হয়েছে, মুম্বাই-নন্দেদ এক্সপ্রেস, গোন্দিয়া এক্সপ্রেস, পঞ্জাব মেইল এক্সপ্রেস,নাগপুর দুরন্ত এক্সপ্রেস, অমরাবতী এক্সপ্রেস, মুম্বই-হাওড়া এক্সপ্রেস, শালিমার এক্সপ্রেল, বারাণসী এক্সপ্রেস, পাটলিপুত্র এক্সপ্রেস, অমৃতসর এক্সপ্রেস, গোরক্ষপুর এক্সপ্রেস-সহ ২০টি এক্সপ্রেস ট্রেন চলাচল ব্যবহত হয় দুর্ঘটনার কারণে। এই ট্রেনগুলিকে অন্য রুটে পাঠানো হয়। এদিকে রুট পরিবর্তনের পাশাপাশি বাতিল করা হয়েছে, হাওড়া এক্সপ্রেস, প্রতাপগড় এক্সপ্রেস, মনমেদ পঞ্চবটী এক্সপ্রেস ও আদিলাবাদ নন্দীগ্রাম এক্সপ্রেস।

রেলের তরফে জানানো হয়েছে, রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ মিডল লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে ডাউন লাইন থেকে এখনও মালগাড়ির লাইনচ্যুত কামরাদুটি সরানো যায়নি বলে খবর। সেগুলি দ্রুত সরানোর চেষ্টা চলছে।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...