Saturday, April 4, 2026

‘উন্নতি-ঐক্যের পথে অসাধারণ সিদ্ধান্ত’, ‘৩৭০ ধারা’য় সুপ্রিম রায়ে বার্তা মোদি

Date:

Share post:

‘৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়’। সোমবার Article 370-এর সাংবিধানিক বৈধতা মামলায় এমনটাই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত(Supreme Court)। আদালতের এহেন সিদ্ধান্তকে স্বাগত জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে জানালেন, “আশা, উন্নতি এবং ঐক্যের পথে অসাধারণ সিদ্ধান্ত।” একইসঙ্গে তাঁর বার্তা, কাশ্মীর ও লাদাখের জন্য যাবতীয় প্রতিশ্রুতি পূরণ করা হবে। সুফল পাবেন ৩৭০ ধারায় বঞ্চিত আমজনতাও।

সোমবার সুপ্রিম রায় প্রকাশ্যে আসার পর নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নেখেন, ”ভারতের সংসদ যে সিদ্ধান্ত নিয়েছিল সেটাই বহাল রাখল শীর্ষ আদালত। আমাদের কাশ্মীরি ভাই-বোনদের আশা, উন্নতি ও ঐক্যের জন্য অসাধারণ সিদ্ধান্ত। ভারতীয় হিসাবে আমাদের পরিচয়কেই তুলে ধরা হয়েছে এই রায়ে। জম্মু-কাশ্মীর ও লাদাখের মানুষের প্রতি সমস্ত প্রতিশ্রুতি পূরণ করা হবে। ৩৭০ ধারা কার্যকর হওয়ায় যাঁরা বঞ্চিত হয়েছেন, তাঁদের কাছেও পৌঁছে যাবে উন্নয়নের সুফল। আজকের এই রায় কেবলমাত্র আইনের জয় না, ঐক্যবদ্ধ ভারত গড়ে তোলার প্রতিশ্রুতি।”

 

প্রধানমন্ত্রীর পাশাপাশি সুপ্রিম রায়কে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। টুইট করে তিনি বলেন, “২০১৯ সালের ৫ অক্টোবর ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পর থেকেই উপত্যকায় শান্তি ফিরেছে। পর্যটন-সহ নানা ক্ষেত্রে উন্নতির হয়েছে।”

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...