Saturday, June 20, 2026

জানুয়ারিতে গড়াবে না নিউ গড়িয়া-রুবি মেট্রোর চাকা! কোথায় রইল জট?

Date:

Share post:

প্রতিশ্রুতি ছিল। প্রস্তুত ছিল মেট্রোর লাইন। পাওয়া গিয়েছিল সেফটি কমিশনারের (Commission of Railway Safety) ছাড়পত্রও। কিন্তু তারপরও ২০২৪ জানুয়ারিতে চালু হচ্ছে না নিউ গড়িয়া-রুবি মেট্রো। এমনকি কবে এই রুটে পরিষেবা চালু হওয়া সম্ভব তাও জানাতে পারছে না মেট্রোরেল কর্তৃপক্ষ ।

নিউ গড়িয়া (New Garia) থেকে রুবি (Ruby) পৌঁছে যাওয়া যাবে মাত্র ৫ টাকায়। অনেক আশা দেখিয়েও ২০২৩ এপ্রিলমাস থেকে ঝুলে রয়েছে এই রুটে মেট্রোর চাকা গড়ানো। এবছর মেট্রো কর্তৃপক্ষ আশা দিয়েছিল ২০২৪ জানুয়ারিতে গড়াতে পারে মেট্রোর চাকা। কিন্তু বছরের শেষে এসে সেই আশাতেও জল। মেট্রো সূত্রে জানা যাচ্ছে এই রুট উদ্বোধন হতে আরও একবছর দেরি হতে পারে।তার আগে ফের একবার দরকার হবে সেফটি কমিশনারের ছাড়পত্র।

মেট্রো ট্র্যাক বসানোর কাজ শেষ হয়ে গেলেও স্টেশন তৈরি নিয়ে জটিলতা রয়েছে। জমি জট সংক্রান্ত সমস্যা যেমন রয়েছে তেমনই যানবাহনের রাস্তা বন্ধ রেখে কাজ করার মতো সমস্যাও রয়েছে। হলদিরাম থেকে কৈখালিকে সংযুক্ত করতে ২১টি স্তম্ভ বসাতে হবে। যার জন্য রাতে ৫ ঘণ্টা ট্রাফিক ব্লক (traffic block) প্রয়োজন। পাশাপাশি চিনারপার্কে ট্রাফিকের চাপে ফাঁকা জমি পাওয়ার সমস্যা ছিল। একেবারে প্রাথমিকস্তরের এই সমস্যা না মেটার কারণেই গুরুত্বপূর্ণ এই রুটে মেট্রোর চাকা গড়ানোর আশা আরও এক বছর পিছিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...