Saturday, June 20, 2026

স্মার্ট মিটার বসিয়ে আধুনিকীকরণের পথে কাঁ.টা বাম! বিক্ষোভ সমাবেশে প্র.তিবাদ

Date:

Share post:

রাজ্য সরকারের বসানো স্মার্ট মিটারের (smart meter) প্রতিবাদে পথে নামল বামেরা। রাজ্যে বিদ্যুতের পরিষেবায় আধুনিকীকরণে সরকারের এই উদ্যোগকে ব্যাকফুটে পাঠানোর উদ্দেশ্যে রানি রাসমণি রোডে একটি সমাবেশ করে বাম সমর্থিত একটি সংগঠন। সেখানে রাজ্য সরকারের এই উদ্যোগকে বিদ্যুতের বিল বাড়ানোর প্রক্রিয়া বলে দাবি করেন বামনেতারা। আপাতত সরকারের বিদ্যুতের মিটার সহ সাব-স্টেশন তৈরির ১২ হাজার কোটি টাকার প্রকল্পকে বিশ বাঁও ঠেলার পথেই হাঁটছে বামেরা।

রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামোর আধুনিকীকরণে শুরু হয়েছে বাড়ি বাড়ি স্মার্ট মিটার বসানোর কাজ। রাজ্যের ৩৭ লক্ষ গ্রাহকের বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে মোবাইল নেটওয়ার্কের মতো প্রিপেইড (pre-paid bill) হিসাবে বিদ্যুতের বিল দেবেন। রিচার্জ শেষ হওয়ার আগেই মোবাইলে মেসেজ আসবে টাকা শেষ হচ্ছে – এই বার্তা নিয়ে। টাকা শেষ হয়ে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ইতিমধ্যেই সল্টলেক, রাজারহাট, গড়িয়া, হুগলির শ্রীরামপুর পাওয়ার ডিভিশনে স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই প্রকল্পের সঙ্গেই রয়েছে রাজ্যে আরও ৮৭টি সাবস্টেশন বসানোর পরিকল্পনা। সব মিলিয়ে বরাদ্দ অর্থের ৬০ শতাংশ কেন্দ্র সরকার ও ৪০ শতাংশ রাজ্য সরকার দেবে।

মঙ্গলবার ইস্যুকেই সামনে রেখে প্রতিবাদে নামে পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। উপস্থিত ছিলেন সাংসদ বিকাশ ভট্টাচার্য (Bikash Bhattacharya), ফুয়াদ হালিম, হান্নান মোল্লা। তাঁদের দাবি স্মার্ট মিটার বসিয়ে জনগনের ওপর বিদ্যুতের বিল বাড়ানোর পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। সেই পদ্ধতিতে সহযোগিতা করছে রাজ্য সরকার। পাশাপাশি জবরদস্তি বস্তি উচ্ছেদ করতে না পেরে মিটার বসিয়ে বেশি বিদ্যুতের বিল চাপিয়ে বস্তি উচ্ছেদের চেষ্টা চলছে। যদিও রাজ্য সরকার স্মার্ট মিটার বসানোর পর ট্যারিফ বাড়ানো নিয়ে এখনও কোনও ঘোষণা করেনি। উপরন্তু, গোটা রাজ্যে ৩৭ লক্ষ গ্রাহকের বাড়ি স্মার্ট মিটার বসানোর মধ্যে দিয়ে বিদ্যুৎ চুরির বিষয়টির ওপর নজরদারি চালানোরও কাজও সহজ হবে।

আরও পড়ুন- বিসিসিআই আয়োজিত নকআউট ক্রিকেট প্রতিযোগিতায় নজর কাড়লেন চুঁচুড়ার মিষ্টি, ঝুলিতে ২০ টি উইকেট

Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...