Thursday, June 18, 2026

বসুন্ধরায় আস্থা নেই, রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী প্রথমবারের বিধায়ক ভজন লাল

Date:

Share post:

প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী ও বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির ছায়া সরাতে তৎপর নরেন্দ্র মোদি–অমিত শাহ জুটি। এই দুই রাজনীতিবিদের অনুগামী বলে পরিচিত রমন সিং, শিবরাজ সিং ও বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে (Basundhara Raje Sindhia) কার্যত কোণঠাসা করে নুতন মুখদের সামনে আনছে গেরুয়া শিবির। নির্বাচনের ফল বেরিয়ে যাওয়ার ১০দিন পরে রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল বিজেপি। প্রথমবারের বিধায়ক ভজন লাল শর্মাকেই (Bhajan Lal Sharma) মরুরাজ্যের মুখ্যমন্ত্রী দায়িত্ব দেওয়া হল।

সাঙ্গানার বিধানসভা থেকে প্রথমবার নির্বাচনে লড়ে জিতেছেন ভজন লাল শর্মা (Bhajan Lal Sharma)। মরুরাজ্যে কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় ফিরেছে বিজেপি। নির্বাচনের আগেই বসুন্ধরা প্রচারের বৃত্তে সেভাবে আসতে পারেননি। তা নিয়ে প্রকাশ্য ক্ষোভও প্রকাশ করেন তিনি। তাঁর থেকে বেশি নজর ছিল রাজকুমারী দিয়া কুমারীর উপর। রাজস্থানের (Rajasthan) উপমুখ্যমন্ত্রী হিসেবে দিয়া কুমারী এবং প্রেম চাঁদ বৈরওয়াকে মনোনীত করা হয়েছে। বিধানসভার নতুন স্পিকার হবেন বাসুদেব দেবনানি।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে তিনজন বিজেপি পর্যবেক্ষক জয়পুরে এসেছিলেন বিধানসভা দলের বৈঠকের তদারকি করতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেই বিধায়ক এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সামনে শর্মার নাম প্রস্তাব করেন। কেন্দ্রীয় দলে ছিলেন বিনোদ তাওড়ে, সরোজ পান্ডে এবং রাজস্থানের বিজেপি ইনচার্জ কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী।


Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...