Thursday, June 18, 2026

ভারত সফরে FBI প্রধান, ডোভাল-সহ দেশের তদন্তকারী সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক

Date:

Share post:

২ দিনের ভারত সফরে দিল্লিতে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে। দুদিনের এই সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, এনআইএ প্রধান দিনকর গুপ্তার সাথে সাক্ষাৎ করতে চলেছেন তিনি। জানা যাচ্ছে, এই সাক্ষাতে খালিস্তানি ইস্যু, জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ সহ এনআইএ-এর তরফে পান্নুর বিরুদ্ধে মামলা, সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে হামলার পাশাপাশি ২৬/১১ জঙ্গি হামলায় বন্দি স্থানান্তর সংক্রান্ত বিষয়ে আলোচনা হতে চলেছে দুই দেশের শীর্ষ আধিকারিকদের।

জানা যাচ্ছে, এফবিআই প্রধানের সঙ্গে এই সফরে আমেরিকার নিরাপত্তা সংস্থাকে আইনি পরামর্শ দেওয়া একটি দল, নয়াদিল্লির মার্কিন দূতাবাসের পদস্থ কর্মকর্তা এবং জাতীয় নিরাপত্তা ও আইন প্রয়োগকারী একাধিক কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এই সফরে দেশের নিরাপত্তা বিষয়ক সংস্থার কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক হতে চলেছে এফবিআই প্রধানের। তবে এই বৈঠকে ঠিক কী ইস্যুতে আলোচনা হতে চলেছে সে বিষয়ে মুখ খোলেনি কোনও পক্ষই। তবে জানা যাচ্ছে, শুধু অজিত ডোভাল বা এনআইএ প্রধান নন, এই সফরে ‘র’, আইবি, দিল্লি পুলিশের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ কর্তাদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে এফবিআই প্রধানের।

তবে ক্রিস্টোফার রে এমন এক সময় দিল্লি সফর করছেন যখন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিক শিখ নেতা গুরুপতওয়ান্ত সিং পান্নুনকে আমেরিকায় হত্যার চেষ্টার অভিযোগ নিয়ে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন চলছে। ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস গত ২২ নভেম্বর তাদের প্রতিবেদনে দাবি করে যে, পান্নুনকে হত্যার কথিত ‘ভারতীয় ষড়যন্ত্র’ আমেরিকান এজেন্সিগুলো নস্যাৎ করে দিয়েছে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...