Friday, April 3, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল বাংলা। কোয়ার্টার ফাইনালে বঙ্গ ব্রিগেডের মুখোমুখি হয়েছিল হরিয়ানা। সেই ম‍্যাচে হরিয়ানার কাছে ৪ উইকেটে হারে সুদীপ ঘরামির দল। ব‍্যর্থ গেল শাহবাজ আহমেদের লড়াকু শতরানের ইনিংস।

২) এএফসি কাপের নিয়মরক্ষার ম‍্যাচেও হারের মুখ দেখল মোহনবাগান সুপার জায়েন্ট। মাজিয়ার বিরুদ্ধে খেলতে নামে মোহনবাগান। সেই ম‍্যাচে ১-০ গোলে হারে সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচটির গুরুত্ব বলতে গেলে ছিল সম্মানের লড়াই। সেই ম‍্যাচে মাজিয়ার কাছে পরাজিত হয়ে এএফসি অভিযান শেষ করল মোহনবাগান সুপার জায়েন্ট।

৩) অনেকেই প্রশ্ন তোলেন রোহিতের ফিটনেস নিয়ে। তিনি কী করে ফিটনেস পরীক্ষায় পাস করেন, সেই নিয়েও কৌতূহল রয়েছে অনেকের। অবশেষে সেই সংশয় দূর করলেন ভারতীয় দলের স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ অঙ্কিত কলিয়ার । জানালেন, রোহিতের শরীরে মেদ থাকলেও তিনি কোহলির মতোই ফিট।

৪) গোলাপি বলের টেস্ট নিয়ে আগ্রহ কমছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। জানা যাচ্ছে, তারা এই ধরনের টেস্ট আয়োজন করতে বা খেলতে খুব একটা উদ্যোগী নয়। এই নিয়ে বোর্ড সচিব জয় শাহ বলেন,” মানুষের মধ্যে গোলাপি বলের টেস্ট নিয়ে আগ্রহ বাড়াতে হবে।

৫) বৃষ্টির কারণে হয়নি ম‍্যাচ। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ব‍্যবস্থাপনার উপর ক্ষুব্ধ সুনীল গাভাস্কর। এই নিয়ে সম্প্রচারকারক সংস্থাকে গাভাস্কর বলেন, “যদি মাঠ ঢাকা না হয় এবং বৃষ্টি থামে, তাহলে অন্তত এক ঘন্টার মধ্যে খেলা শুরু করা যাবে না।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...