Wednesday, June 17, 2026

সাক্ষাতের সময় দিলেন প্রধানমন্ত্রী, ২০ ডিসেম্বর দিল্লিতে মোদি-মমতা বৈঠক

Date:

Share post:

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা ও বিমাতৃসুলভ আচরণ নিয়ে অনেক আগে থেকেই সরব তৃণমূল কংগ্রেস। রাজ্যের ন্যায্য দাবি আদায়ে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কাজ হয়নি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজোর আগে রাজধানী দিল্লি ও কলকাতার বুকে আন্দোলন করেছেন। এরপর রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে ফের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের প্রকল্প ও আবাস যোজনার বকেয়ার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন। এবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন তাঁরা। সূত্রের খবর, আগামী ২০ ডিসেম্বর সকাল ১১টায় দিল্লিতে দু’জন বৈঠকে বসবেন বলেই খবর। সংসদ ভবনেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা।

প্রসঙ্গত, আগামী ১৮, ১৯ এবং ২০ ডিসেম্বর দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই সফরের বিষয়ে আগেই তিনি জানিয়েছিলেন। পাশাপাশি জানিয়েছিলেন, দলীয় কয়েকজন সংসদকে সঙ্গে নিয়ে মোদির সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি বাংলার প্রাপ্য টাকা নিয়ে। তিনি বলেছিলেন, ‘‘প্রধানমন্ত্রীর কাছে ১৮, ১৯ বা ২০ ডিসেম্বরের মধ্যে যেকোনও একদিন ডেট চেয়েছি। ১০০ দিনের টাকা, বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তা— এই সমস্ত খাতে বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। সে নিয়েই কথা বলার আছে। ওরা জিএসটির টাকা তুলে নিয়ে যাচ্ছে বাংলা থেকে। অথচ বাংলার প্রাপ্য সব টাকা বন্ধ করে দিয়েছে। ভাগের টাকা পাচ্ছি না।’’

অবশেষে সময় দিলেন প্রধানমন্ত্রী। ইন্ডিয়া জোটের বৈঠকের পরেরদিন-ই মমতা-মোদি বৈঠক বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:আজ শিলিগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...