Wednesday, June 17, 2026

উচ্চ প্রাথমিকে কাউন্সেলিং বন্ধ নয়, হাইকোর্টের নির্দেশে সায় শীর্ষ আদালতের!

Date:

Share post:

এখনই উচ্চ প্রাথমিকে কাউন্সেলিং (Counseling in Upper Primary) বন্ধ করার প্রয়োজন নেই। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনেই কাউন্সেলিং চালিয়ে নিয়ে যেতে পারবে স্কুল সার্ভিস কমিশন (SSC)। মঙ্গলবার এই কথাই জানালো সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে হাইকোর্ট নিয়োগ সংক্রান্ত কোনও চূড়ান্ত নির্দেশ দিলে তা অবশ্যই চ্যালেঞ্জ করা যেতে পারে।

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং আসাউদ্দিন আমানুল্লাহর ডিভিশন বেঞ্চ উচ্চ প্রাথমিকে কাউন্সেলিং প্রক্রিয়া নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায় বহাল রাখল। উচ্চ প্রাথমিকে ২০১৬ সালের একটি মেধাতালিকায় নিয়োগের ব্যাপারে মামলা হয়েছিল কলকাতা হাই কোর্টে। এই নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিক প্যানেলে ৯ হাজার জন চাকরি প্রার্থীর কাউন্সেলিং বন্ধ ছিল। স্কুল সার্ভিস কমিশন এই নিয়ে আদালতের দ্বারস্থ হলে হাইকোর্ট জানায়, কাউন্সেলিং শুরু করা যেতেই পারে কিন্তু নিয়োগপত্র দেওয়া যাবে না। এরপর বেঁকে বসেন চাকরিপ্রার্থীদের একাংশ। ‘অস্বচ্ছ’ প্যানেল তৈরি করে কাউন্সেলিং শুরু হয়েছে এই অভিযোগে শীর্ষ আদালতের কাছে যান তাঁরা। ৩৫ জন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থী মামলা করেন। আজ শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং বন্ধ করা যাবে না।কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকে মোট ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদে নিয়োগের কাউন্সেলিং চালিয়ে যাবে SSC।

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...