Tuesday, June 16, 2026

বিবাহবার্ষিকী পালন বিরুষ্কার, ছবি পোস্ট বিরাট-অনুষ্কার

Date:

Share post:

গতকাল ছিল তাদের বিবাহবার্ষিকী। ২০১৭ সালের ১১ ডিসেম্বরে বিয়ে করেছিলেন ভারতের  প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। গতকাল তাঁদের সেই সম্পর্কের পার হল ছ’বছর। সেই মুহূর্তটাকেই বিশেষভাবে পালন করলেন বিরুষ্কা জুটি। সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। যা মন কেড়েছে নেটিজেনদের।

সোমবার কোনও ছবি পোস্ট করেননি বিরুষ্কা। তবে তাঁরা দু’জনেই ছবি পোস্ট করলেন মঙ্গলবার। প্রায় একই সময়ে। এদিন মঙ্গলবার নিজেদের ছবি পোস্ট করে অনুষ্কা লেখেন,”দিনটা পরিবার এবং বন্ধুদের সঙ্গে কাটল। ইনস্টাগ্রামে পোস্ট করতে কি খুব দেরি করে ফেললাম? ৬ বছর কাটিয়ে ফেললাম আমরা প্রিয় মানুষটার সঙ্গে।” এরপর পোস্ট করেছেন বিরাটও। ছবিটিতে দেখা যাচ্ছে তাঁকে জড়িয়ে রয়েছেন অনুষ্কা। বিরাট লেখেন, “অন্তহীন ভালবাসা।”

শুধু তাই নয় অনুষ্কা তার ইনস্টা স্টোরিতে বেশ কয়কটি ছবি পোস্ট করেন। দেখা যাচ্ছে বন্ধুদের সঙ্গে কেক কাটছেন তাঁরা। সেখানে রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার জাহির খান। সঙ্গে রয়েছেন বিরাট এবং অনুষ্কা পরিবার এবং বন্ধু-বান্ধবা।

আরও পড়ুন:আজ দ্বিতীয় টি-২০ ম‍্যাচে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা, কী বলছে আবহওয়া, থাকবে কি বৃষ্টির ভয়?

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...