Saturday, April 4, 2026

অনন্য সম্মান, ‘হল অফ ফেমে’ স্থান পেলেন লিয়েন্ডার-বিজয় অমৃতরাজ

Date:

Share post:

অফ ফেমে স্থান পেলেন ভারতীয় তারকা লিয়েন্ডার পেজ এবং বিজয় অমৃতরাজ। প্রথম এশীয় পুরুষ হিসাবে আন্তর্জাতিক টেনিসের হল অফ ফেমে স্থান পাচ্ছেন দুই ভারতীয় তারকা লিয়েন্ডার এবং বিজয়। ডাবলস ও মিক্সড ডাবলস মিলিয়ে মোট ১৮টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবের মালিক লিয়েন্ডার স্থান পাচ্ছেন খেলোয়াড়দের ক্যাটাগরিতে। অন্যদিকে, আরেক প্রাক্তন তারকা অমৃতরাজ হল অফ ফেমে স্থান পাচ্ছেন টেনিসে তাঁর অবদানের জন্য।

আগামী বছরের ২০ জুলাই নিউপোর্টে এই অনুষ্ঠানের আসর বসবে। এই সম্মান পেয়ে আপ্লুত লিয়েন্ডার। এই তিনি বলেন, “দেশের হয়ে তিন দশক ধরে খেলার পুরস্কার পেলাম। এই সম্মান শুধু আমার নয়, বরং কোটি কোটি ভারতবাসীর। যখন টেনিস খেলতে শুরু করি, তখন স্বপ্নেও ভাবিনি একদিন এই সম্মান পাব। আন্তর্জাতিক টেনিসের কিংবদন্তিদের সঙ্গে আমি হল অফ ফেমে, এটা কল্পনা করেই রোমাঞ্চিত হচ্ছি। এই সম্মান শুধু ভারতের তরুণ টেনিস খেলোয়াড়দের প্রেরণা দেবে।”

ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের সর্বোচ্চ সম্মান হলো ‘হল অফ ফেম’। ২০২৪ সালে এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছেন মোট তিন জন। তাঁদের মধ্যে রয়েছেন অমৃতরাজ এবং লিয়েন্ডার। তৃতীয় জন হলেন ব্রিটিশ টেনিস সাংবাদিক এবং লেখক রিচার্ড ইভান্স।

আরও পড়ুন:বিশ্বকাপের হারের পর অবশেষে মুখ খুললেন রোহিত, কী বললেন ভারত অধিনায়ক?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...