Friday, April 3, 2026

ফের বাড়ল আধার আপডেটের মেয়াদ! চলবে কতদিন? বড় ঘোষণা UIDAI-এর

Date:

Share post:

এখনও করাননি আধার আপডেট (Aadhar Card)? চিন্তার কোনও কারণ নেই। ফের বাড়ানো হল বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা। এর আগে বৃহস্পতিবার অর্থাৎ ১৪ ডিসেম্বর পর্যন্ত আধার আপডেটের সময়সীমা ছিল। কিন্তু মঙ্গলবার আধার কর্তৃপক্ষের তরফে নতুন নির্দেশিকা জারি করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ২০২৪ সালের ১৪ মার্চ অবধি বিনামূল্যে আধারের যাবতীয় তথ্য আপডেট করা যাবে।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) বিজ্ঞপ্তি প্রকাশ করে আরও জানিয়েছে, মাই আধার পোর্টালে গিয়ে বিনামূল্যে এই তথ্য আপডেট করতে পারবেন সাধারণ মানুষ। আধার আপডেটের বিষয়ে দেশবাসীর থেকে যে আবেদন ও প্রতিক্রিয়া মিলেছে তার উপর ভিত্তি করেই এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আধার কর্তৃপক্ষ জানিয়েছে। পাশাপাশি পোর্টালে আধারের আপডেট করলে কোনও খরচ লাগবে না। তবে কোনও আধার ব্যবহারকারী অনলাইনের পরিবর্তে আধার কেন্দ্রে গিয়ে অফলাইনে আধার আপডেট করেন, তাহলে ৫০ টাকা ফি দিতে হবে। ১৪ মার্চের পর আধার কার্ডের তথ্য আপডেটের জন্য ২৫ টাকা ফি লাগবে।

কীভাবে আপডেট করতে পারবেন?

 

  • প্রথমেই মাই আধার ওয়েবসাইট https://myaadhaar.uidai.gov.in/ – লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এবার আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি দিয়ে লগ ইন করতে হবে।
  • এরপরে নাম, লিঙ্গ, জন্মতারিখ ও ঠিকানা আপডেট অপশনে ক্লিক করতে হবে।
  • এবার আপডেট আধার অনলাইন বাটনে ক্লিক করতে হবে।
  • এবার যে তথ্য আপডেট করবেন, সেই অপশনে ক্লিক করতে হবে এবং ‘প্রসিড টু আপডেট আধার’ অপশনে ক্লিক করতে হবে।
  • নতুন ওয়েবপেজ খুললে সেখানে একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর আসবে। এটি নিজের কাছে রেখে দিন।

তবে মাই আধার পোর্টাল থেকে আধার কার্ডের নাম, ঠিকানা, জন্মতারিখ, লিঙ্গ, ফোন নম্বর বা ইমেইল আইডি আপডেট করা যাবে বিনামূল্যে। তবে আধার কার্ডের ছবি, আইরিশ বা বায়োমেট্রিক তথ্য আপডেটের জন্য সরাসরি আধার সেন্টারে যেতে হবে।

 

 

 

Related articles

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...