Tuesday, June 2, 2026

প্লাস্টিক বন্ধে কড়া মেয়র, এবার কোন শাস্তির পথে স্থানীয় হকার্স ইউনিয়ন

Date:

Share post:

ফুটপাথের ওপর ডাঁই করা ঝলমলে সামগ্রী। সারি সারি পসরা। আর তাকে ঘিরে উৎসাহী ক্রেতার ভিড়। এটাই বরাবর হাতিবাগান বা গড়িয়াহাটের মতো জায়গার চেনা ছবি। বর্তমান রাজ্য সরকারের আমলে শহর কলকাতার এই সিগনেচার ফুটপাতগুলি এখন অনেক সুশৃঙ্খল। বসেছে টিনের শেড। বেড়েছে নিরাপত্তা। কলকাতা পুরসভার (Calcutta Municipal Corporation) বারবার নজরদারিতে কমেছে প্লাস্টিকের ব্যবহার, রয়েছে অগ্নি নির্বাপণ ব্যবস্থা। কিন্তু তারপরেও এতটুকু ঢিলেঢালা মনোভাব দেখাতে চান না মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাই এবার গড়িয়াহাটের হকারদের প্লাস্টিকের শিট নিয়ে ঢিলেঢালা মনোভাব বন্ধ করতে ‘শাস্তি’র পথে হাঁটতে চলেছে হকার্স ইউনিয়ন। প্লাস্টিক শিট ব্যবহার করলে ৫দিন ব্যবসা করতে দেওয়া হবে না।

গড়িয়াহাট হকার মার্কেট (Gariahat market) পরিদর্শনে যান বিধায়ক তথা টাউন ভেন্ডিং কমিটির কো-চেয়ারম্যান দেবাশিস কুমার। পুলিশকে নিয়ে পরিদর্শন সেরে ক্ষুব্ধ বিধায়ক। গড়িয়াহাট মার্কেটে এখনও দেদার ব্যবহার হচ্ছে প্লাস্টিক শিট। সবাই বোধহয় ভুলেই গিয়েছে ২০১৯ সালের জানুয়ারি মাসের সেই ভয়াবহ অগ্নিকাণ্ড। মার্কেটের স্টলের ত্রিপলই সেই আগুনকে জতুগৃহ বানিয়ে দিয়েছিল। তারপরেও হুঁশ ফেরেনি ব্যবসায়ীদের।

মেয়র ফিরহাদ হাকিমও গড়িয়াহাট মার্কেটের (Gariahat market) হকারদের উদাসীনতা নিয়ে উদ্বিগ্ন। বর্ষার জন্য ব্যবহার করা ত্রিপল কেন এখনও লাগানো, প্রশ্ন তোলেন তিনি। কলকাতা পুলিশকে (Kolkata Police) একহাত নিয়ে তাঁর বার্তা কোথাও প্লাস্টিকের ব্যবহার হলে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারেন না। পুরসভার পাশাপাশি পুলিশকেও মাঠে নেমে কাজ করার বার্তা দেন তিনি।

মঙ্গলবারের পরিদর্শনের পর খুলে দেওয়া হয় সব ত্রিপল। দেবাশিস কুমার জানান, প্লাস্টিক ব্যবহার করলে শাস্তি দেওয়ার আলাদা কোনও আইন নেই। তবে গড়িয়াহাট ইন্দিরা হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক দেবরাজ ঘোষের দাবি, এরপর কেউ ত্রিপল ব্যবহার করলে তাদের পাঁচদিন ব্যবসা করতে দেওয়া হবে না, এমনই সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন।

Related articles

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...

বিরোধীদের চিঠি জমা নিয়ে বেনজির সংঘাত! টেবিলে পত্র রেখে বিধানসভা ছাড়লেন অসীমা-কুণাল

ফের বিধানসভায় (Assembly) বিরোধী দলনেতা-সহ উপ-বিরোধী দলনেতা ও স্পিকারদের নামের প্রস্তাব করা চিঠি বিধানসভায় দিল তৃণমূল (TMC)। মঙ্গলবার,...

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...

ত্বিষা মৃত্যু রহস্যে এবার CBI-এর মূল সাক্ষীকে মারধর-খুনের হুমকি! কাঠগড়ায় অভিযুক্তের বন্ধুরা

ত্বিষা শর্মার রহস্যমৃত্যুর (Twisha Sharma Death Case) তদন্তে এবার চরম নাটকীয় মোড়! মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষীকে চরম মারধরের...