Monday, April 6, 2026

বিধাননগরের বাসিন্দাদের চকচকে রাস্তা উপহার পুরসভা

Date:

Share post:

উন্নত পরিষেবা দিতে প্রতিটি ব্লকে রাস্তা মেরামতের কাজ শুরু করল বিধাননগর পুরসভা (Bidhannagar Municipality)। বাসিন্দাদের যেন কোনরকম সমস্যা না হয় সেদিকে বরাবরাই নজর রাখেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। নিয়মিত প্রতিটি এলাকার সুবিধা অসুবিধার খোঁজ রাখেন তিনি। পুর এলাকার উন্নয়নের কাজ চলছে জোরকদমে।

বুধবার বিধাননগর পুর এলাকার অফিস পাড়ার রাস্তাগুলিরও মেরামতির কাজ শুরু হয়। মেয়র কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty) বলেন, দশদিন আগে রাস্তা মেরামতির কাজ শুরু হয়েছে। দ্রুত শেষ করতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। কারণ সমস্ত রাস্তার টেন্ডার করতে এবং তার প্রক্রিয়া সম্পন্ন হতে ২১ দিন সময় লাগে। এই কারণেই অপেক্ষা করা হচ্ছিল। ওয়ার্ক অর্ডার বের হতে একটা সময় লাগে। তারপর চুক্তির পর কাজ শুরু হয়। সরকারি নিয়ম মাথায় রেখেই রাস্তা মেরামতির কাজ চলছে পুরদমে। আশা করা যায় দ্রুত কাজ শেষ হবে। বিধাননগর পুরসভার প্রতিটি এলাকা ঝাঁ চকচকে করা আমার লক্ষ্য। কোনও জায়গা বাকি থাকবে না। কারণ মেয়র হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আমার একমাত্র লক্ষ্য বিধাননগরের উন্নয়ন, পুর এলাকার বাসিন্দাদের পরিষেবা দেওয়া আমার কর্তব্য।


Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...